Tuesday, May 26, 2026

নন্দীগ্রামে প্রার্থী মমতা: দেখে নিন কীভাবে বিপাকে পড়ল বিজেপি

Date:

Share post:

নন্দীগ্রাম ( nandigram) থেকে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata banerjee)।
সেরা চমকটা ঘোষণার পর তীব্র চাঞ্চল্য।
2016 সালে মমতা নিজেই এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর ( suvendu adhikari) নাম ঘোষণা করেছিলেন। এটি শুভেন্দুর বাড়ির এলাকা নয়। তৃণমূলের আন্দোলনের মঞ্চ থেকেই তাঁকে প্রার্থী ঘোষণা করেছিলেন মমতা। এবার তিনি নিজেই প্রার্থী।

এতে পুরোপুরি ব্যাকফুটে বিজেপি ( bjp)।
দেখুন কী কী প্রভাব পড়বে-

1) শুভেন্দু চরম বিপাকে। তাঁকে নন্দীগ্রামে লড়তে হবে। আবার না লড়লেও বদনাম। শুনতে হবে পালিয়ে গেলেন।

2) মেদিনীপুর ঘিরে শুভেন্দু বা বিজেপিরা বেশি আসনের যে হাওয়া তুলছেন, তা লাটে উঠল। গোটা জঙ্গলমহলে তৃণমূল কর্মীরা চাঙ্গা।

3) শুভেন্দু যে গ্রাম বনাম শহর ইস্যুতে আবেগ তুলতে চাইছেন, তার অবসান ঘটে গেল আজ।

4) মমতা দেখালেন যুদ্ধক্ষেত্রে তিনি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার ভূমিকাতেই স্বচ্ছন্দ।

5) মমতা বোঝালেন নন্দীগ্রাম বা আন্দোলনের ক্ষেত্র তাঁর তৈরি। তিনি কাকে আগে প্রার্থী করেছিলেন সেই ব্যক্তি বড় কথা নয়। মমতা যা ঠিক করবেন সেটাই শেষ কথা।

6) বিজেপির অঙ্ক উল্টে ভোটের দামামা বেজে গেল । এখন বিজেপিকে নতুন করে অঙ্ক কষতে হবে।

 

Related articles

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...