Friday, May 15, 2026

সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে কদর্য আক্রমণ, পাশে দাঁড়ালেন স্বামী তথাগত

Date:

Share post:

যত দিন যাচ্ছে ধর্মীয় গোঁড়ামি যেন তত মাথা চাড়া দিতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াকে (Social Media) ব্যবহার করে কদর্য ভাষায় আক্রমণও তার সঙ্গে যোগ হয়েছে। সম্প্রতি ছয় বছর আগে সায়নী ঘোষ (Sayani Gosh)-এর সোশ্যাল মিডিয়ায় পোস্টের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগের আঘাতের অভিযোগ করে বিজেপি। বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Ray) রবীন্দ্র সরোবর থানায় এফআইআর (FIR) দায়ের করেন। এরপরেই নয়া নিশানা অভিনেত্রী দেবলীনা দত্ত মুখোপাধ্যায় (Debolina Datta Mukherjee)। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অভিনেত্রী দেবলীনা দত্ত মুখোপাধ্যায় বিফ রান্না প্রসঙ্গে কথা বলেন। তিনি জানান, “এমনিতে তিনি নিরামিষাশী হলেও তিনি ভালো বিফ রান্না করতে পারেন”। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে শুরু করেন দেবলীনা। কদর্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়। এমনকী তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। তাঁর মাথা কেটে রাস্তায় ঝুলিয়ে দেওয়া হবে বলেও সে পোস্ট বলা হয়। পরিস্থিতি দেখে আসরে নামেন দেবলীনার স্বামী তথাগত মুখোপাধ্যায় ( Tathagata Mukherjee)।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “হিন্দু ধর্মে শুয়োর বা বরাহ স্বয়ং বিষ্ণুর অবতার। তারপরেও আমরা শুয়োর খাই। তাতে কিছু যায় আসে না। আমার বাড়িতে অনেক ভিন ধর্মের বন্ধুরা এসে শুয়োর খেয়ে গিয়েছেন। কারণ তাঁরা খাওয়ার জন্য বাঁচেন না। বাঁচার জন্য খান”। এরপরেই তথাগত বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriya)-এর একটি ইন্টারভিউয়ের লিঙ্ক দেন। তিনি বলেন, “বাবুল সুপ্রিয় নিজে ইন্টারভিউতে স্বীকার করেছেন, কলেজ জীবনে তিনি বহুবার বিফ খেয়েছেন। কিন্তু কখনও তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয়নি, এই নিয়ে কোনও বিতর্কের সৃষ্টি হয়নি। কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রী”।

তবে দেবলীনার এই মন্তব্যের পরেই বৈদ্যুতিন ওই চ্যানেলের টক শোতে এসে বিজেপি কর্মী পেশায় উকিল তরুণজ্যোতি হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে দেবলীনার বিরুদ্ধে সামাজিক হিংসা ছড়ানোর প্রস্তাবও রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের স্ক্রিনশটও দেবলীনার স্বামী তথাগত শেয়ার করেছেন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...