Saturday, March 14, 2026

ব্রিসবেনে বাজিমাত ভারতের, ঐতিহাসিক জয় ‘বিরাট হীন’ টিম ইন্ডিয়ার, দুরন্ত ব‍্যাটিং শুভমন গীল, ঋষভ পন্থে

Date:

Share post:

ব্রিসবেনে ( Brisbane )বাজিমাত ভারতের ( india)। গ‍্যাব্বায় ঐতিহাসিক জয় টিম ইন্ডিয়ার। গ‍্যাব্বায়( gabba) চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ( Australia ) ৩ উইকেটে হারাল অজিঙ্কে রাহানের (ajinkya rahane) দল। এই জয়ের ফলে টেস্ট সিরিজে জয় ভারতের। সিরিজের ফলাফল ২-১। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং শুভমন গীল( subhman gill) এবং ঋষভ পন্থের ( rishabh panth)।

গ‍্যাব্বায় এদিন অস্ট্রেলিয়ার রান তারা করতে নেমে শুরুতেই আউট হয়ে যান রোহিত শর্মা ( rohit sharma)। ৭ রান করেন তিনি। এরপর ভারতের হয়ে ব‍্যাটিংএ ভরসা জোগান ভারতের তরুণ তূর্কি শুভমন গিল। চেতেশ্বর পুজারাকে( cheteshwar pujara) সঙ্গী করে ভারতের জয়ের রথ প্রসস্থ করেন তিনি। এদিন ৯১ রান করেন শুভমন। ৯ রান বাকি থাকতেই নেথান লায়নের বলে আউট হয়ে যান তিনি। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে প্রথম শতরান করা হল না শুভমনের। শভমনের আউট হতেই মাঠে আসেন ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে। তবে এদিন তেমন কোন কামাল দেখাতে পারলেন না ভারত অধিনায়ক। মাত্র ২৪ রানে অাউট হয়ে যান তিনি। অর্ধশতরান করেন পুজারা। ৫৬ রান করেন তিনি। এরপর ভারতের দূর্গ সামলান ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া বিরুদ্ধে চতুর্থ টেস্টে ৮৯ রান করে অপরাজিত তিনি। ২২ রান করেন ওয়াশিংটন সন্দর। অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নেন প‍্যাট ক‍্যামিন্স। দুই উইকেট নেন নেথান লায়ন।

মঙ্গলবার গোটা ক্রিকেট বিশ্ব যেন দেখল ভারতের হার না মানা লড়াই। বিরাট হীন ভারতীয় দল যেন এদিন অস্ট্রেলিয়া মাটিতে চোখে চোখ রেখে জয় ছিনিয়ে আনলো টিম পেন, স্টিভ স্মিথদের কাছ থেকে। এ যেন এক ঐতিহাসিক জয় ভারতের।

আরও পড়ুন:শতরান হাতছাড়া শুভমনের

Advt

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...