Monday, April 6, 2026

দলত্যাগী মিহিরকে পার্থর চিঠি, ৭ দিনের মধ্যে উত্তর তলব

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়া বিধায়ক মিহির গোস্বামীকে(Mihir Goswami) চিঠি পাঠালেন তৃণমূল কংগ্রেসের(TMC) মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়(Partha Chatterjee)। বিধায়ক হিসেবে তার বর্তমান অবস্থান কি তা জানতে চেয়ে পাঠানো হয়েছে চিঠি। চিঠি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে উত্তর জানাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা গেছে ৬ জানুয়ারি দলের মহাসচিবের সই করা চিঠিটি পাঠানো হয়েছিল। কিছুদিন আগে সেই চিঠি হাতে পান মিহিরবাবু৷ মঙ্গলবার তিনি পালটা উত্তরে সাফ জানিয়ে দিয়েছেন তিনি তাঁর পুরোনো সিদ্ধান্তেই অনড় আছেন।

উল্লেখ্য, এর আগেই মিহিরবাবু দল ছেড়ে দেওয়ার সময় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে বা প্রকাশ্যে বললে তিনি বিধায়ক পদ ছেড়ে দেবেন। এদিন মিহির বাবু জানিয়েছেন মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়ের একটি চিঠি তিনি হাতে পেয়েছেন। যেই চিঠিতে দলের বা রাজ্য সরকারের কোনও প্রতীক নেই৷ চিঠির উত্তরে তিনি জানিয়েছেন ১৯ জন বিধায়ক এমন আছেন যারা অন্যদল থেকে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আগের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেছেন সংবাদ মাধ্যমের কাছে। তবে তার ক্ষেত্রে নিয়ম আলাদা কেন হবে তা জানতে চান চিঠিতে৷

আরও পড়ুন:ফের ‘বেসুরো’ প্রবীর: ব্যর্থতা স্বীকার করেও দায় চাপালেন সরকারের ঘাড়ে

এমনকি তিনি জানান, যদি সম্মানীয় স্পিকার নোটিশ পাঠান তিনি আইনী চিঠি দিয়ে তার জবাব দেবেন৷ আজ ফেসবুকেও পোস্ট করে  তিনি তাকে পাঠানো চিঠির যা জবাব দিয়েছেন তা তুলে ধরেন। অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে আসা  ১৯ জন বিধায়কের নামের তালিকাও পোস্ট করেন। যদিও এব্যাপারে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারন সম্পাদক রাহুল রায় বলেন, মিহির গোস্বামীর উচিত যেই দল থেকে জিতে বিধায়ক হয়েছেন সেই বিধায়ক পদ ছেড়ে দেওয়া।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...