Thursday, May 14, 2026

“গোলি মারো” স্লোগানের জের, গ্রেফতার সুরেশ-সহ 3 বিজেপি নেতা

Date:

Share post:

“গোলি মারে” স্লোগান দেওয়ার জেরে সুরেশ সাউ-সহ বিজেপির 3 নেতাকে গ্রেফতার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) নেতৃত্বে তালডাঙ্গা থেকে সার্কাস মাঠ পর্যন্ত একটি শোভাযাত্রা হয়। সেই শোভাযাত্রা থেকেই ওঠে বিতর্কিত “গোলি মারো” স্লোগান। মিছিলে দেখা যায় বিজেপি (Bjp) যুব মোর্চা হুগলি (Hoogli) জেলা সাংগঠনিক সভাপতি সুরেশ সাউয়ের (Suresh Saoo) নেতৃত্বে এই স্লোগান তুলছেন বিজেপির অন্য নেতা কর্মীরা। মিছিলে বিজেপির এই বিতর্কিত স্লোগান প্রসঙ্গে জনসভায় বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) বলেন, গোলি মারো স্লোগানের সংস্কৃতি বিজেপি দলের না। এরপর এই বিতর্কিত স্লোগানের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে বিভিন্ন রাজনৈতিক মহলে।

হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সাংগঠনিক সভাপতি সুরেশ সাউ, ব্যান্ডেল মণ্ডল যুব মোর্চার সভাপতি প্রভাত গুপ্ত ও স্বাস্থ সেলের কনভেনর রবিন ঘোষকে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেট।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...