Saturday, June 6, 2026

‘গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হল’, বাইডেন ও কমলাকে শুভেচ্ছা জানিয়ে টুইট রাহুলের

Date:

Share post:

আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন জো বাইডেন(Joe Biden)। পাশাপাশি ইতিহাস গড়ে প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস(Kamala Harris)। বুধবার তাদের শপথ গ্রহণ সমারোহের পর টুইট করে আমেরিকার নতুন দুই প্রধানকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)।

এদিন টুইট করে রাহুল গান্ধী লেখেন, ‘গণতন্ত্রের নয়া অধ্যায়ের শুরু হল। আমেরিকাকে অনেক শুভেচ্ছা। রাষ্ট্রপতি জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকেও শুভকামনা।’ পাশাপাশি, আমেরিকার এই ক্ষমতা বদল দেখে ভারতীয় কংগ্রেসকে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়ে টুইট করেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা পি চিদম্বরম। টুইটে তিনি লেখেন, ‘আমি আশা করব আমাদের সমস্ত নেতা ৭৮ বছর বয়সী জো বাইডেনকে হয়তো দেখছেন। যিনি আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন। যিনি ভেঙে যাওয়া দেশকে ফের একজোট করে তার আত্মাকে প্রতিষ্ঠা করার সংকল্প নিয়েছেন।’

আরও পড়ুন:“গোলি মারো” স্লোগানের জের, গ্রেফতার সুরেশ-সহ 3 বিজেপি নেতা

পাশাপাশি টুইটে তিনি আরও লেখেন, ‘আমি আশা করব আমাদের নেতৃত্বরা কমলা হ্যারিসকে আমেরিকার উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে দেখছেন। এবং বিবিধের মাঝে মহান মিলনের শিক্ষা নিচ্ছেন। আমি এটাও আশা করব ভারত তার বিবিধের মাঝে মিলনের জন্য সর্বদা গর্বিত হবে।’

Advt

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...