Monday, June 22, 2026

কাল বাংলাদেশ যাচ্ছে সেরামের ৫০ লক্ষ ডোজ কোভিশিল্ড

Date:

Share post:

প্রতিবেশী দেশের প্রতি সৌহার্দ্যের উপহার হিসেবে ভারতের (India) পাঠানো ২০ লক্ষ ডোজ কোভিশিল্ড (covishield) ইতিমধ্যেই পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। আর এবার বাংলাদেশ ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ৫০ লক্ষ ডোজের কোভিশিল্ড আগামীকাল সোমবার পৌঁছবে ঢাকায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, চিনের সিনোভ্যাক বাংলাদেশের সঙ্গে কোভিড ভ্যাকসিন চুক্তি করতে সক্রিয় হয়। হাসিনা সরকার যাতে করোনা মোকাবিলায় ভারতের উপর নির্ভরশীল না হয় সেজন্য শি জিনপিং প্রশাসনের তৎপরতা ছিল যথেষ্ট। কিন্তু চিনের সংস্থা ভ্যাকসিন ট্রায়ালের জন্য বাংলাদেশের কাছে অর্থ দাবি করে। এরপরই চিনা সংস্থাকে বাদ দিয়ে ভারতের সেরামের সঙ্গে ৩ কোটি ডোজ কোভিশিল্ডের চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট থেকে কেনা করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর ৫০ লক্ষ ডোজ কাল সোমবার ঢাকায় এসে পৌঁছচ্ছে। বাকি আড়াই কোটি ডোজ পরবর্তী কয়েকটি দফায় পাঠানো হবে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইতিমধ্যেই গত ২১ জানুয়ারি ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লক্ষ ডোজ কোভিশিল্ড ঢাকায় পৌঁছেছে। আর ৭০ লক্ষ ডোজ টিকার ভাণ্ডার নিয়ে আগামী ২৭ জানুয়ারি বুধবার থেকে শুরু হচ্ছে করোনার টিকাকরণ কর্মসূচি। তবে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি পুরোদমে শুরু করার আগে এক সপ্তাহের ট্রায়াল রান করা হবে। সেই ট্রায়াল রান শেষে ৮ ফেব্রুয়ারি থেকে পুরোদমে টিকাকরণ কর্মসূচি চালু হবে।

আরও পড়ুন- বস্তা ভর্তি পোড়া টাকা উদ্ধার কালীঘাট থেকে, এলাকায় চাঞ্চল্য

Advt

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...