Thursday, June 25, 2026

‘বাংলায় আইনের শাসন নেই’, বিজেপি নেতাদের মামলা খারিজ শীর্ষ আদালতে

Date:

Share post:

পশ্চিমবঙ্গ হিংসার আঁতুড়ঘর হয়ে উঠেছে, একের পর এক বিজেপি নেতা কর্মীরা বারবার রাজনৈতিক হামলার শিকার হচ্ছেন। বাদ যাচ্ছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নিড্ডাও। এমনই অভিযোগকে হাতিয়ার করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল বিজেপি। সেখানে তাদের বক্তব্য ছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। সোমবার বিজেপির দায়ের করা সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

সোমবার বিচারপতি অশোক ভূষণের তরফে মামলাকারী পক্ষের আইনজীবী বিনীত ধান্দাকে প্রশ্ন করেন, আপনি থাকেন কোথায়? প্রত্যুত্তরে আইনজীবী জানান মুম্বই ও দিল্লি। এবং মুম্বই থেকে তিনি এই মামলা করেছেন বলে জানান। এই পর বিচারপতি তরফে জানানো হয়, ‘গোটা বিষয়টাই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে। তবে এই মামলা কিভাবে একজন মুম্বই বাসি করতে পারেন?’সংবিধানের অনুচ্ছেদ ৩২ উল্লেখ করে এর ব্যাখ্যা চান বিচারপতি। যদিও সে উত্তর দিতে পারেননি মামলাকারী পক্ষের আইনজীবী।

আরও পড়ুন:বারবার বৈঠকেও মেলেনি সমাধান সূত্র, কৃষি আইন বাতিল করা নিয়ে এবার মোদির মাকে চিঠি এক কৃষকের

অতঃপর শীর্ষ আদালতের বিচারপতি জানিয়ে দেন অনুচ্ছেদ ৩২ অনুযায়ী যেখানে ঘটনা ঘটেছে এবং যেখানে অভিযোগ উঠেছে মামলাও সেখানে করতে হবে অন্যথায় এই মামলা গ্রহণযোগ্য নয়। স্পষ্টভাবে একথা জানিয়ে মামলা খারিজ করে দেওয়া হয় শীর্ষ আদালতে তরফে। ফলস্বরূপ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বর্তমানে এই মামলা দায়ের করা যেতে পারে শুধুমাত্র কলকাতা হাইকোর্টে। এখন বিজেপির তরফে সে পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।

Advt

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...