Tuesday, May 26, 2026

আইপিএলের কারণে সম্ভবত পিছিয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল

Date:

Share post:

সম্ভবত পিছিয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ( world test championship) ফাইনাল । আইপিএলের ( ipl) সঙ্গে যাতে কোন সংঘাত না হয় , সেই কারণে এমনই সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি( icc)। জানাল এক সংবাদ সংস্থা।

প্রথমে ঠিক ছিল যে ১০ জুন থেকে ১৪ জুন লর্ডসে হবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু পরে আইপিএলের কারণে তা পিছিয়ে করা হল ১৮ জুন থেকে ২২ জুন। ২৩ জুন রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ২০২১ আইপিএলের ফাইনালে সঙ্গে যাতে কোন সংঘাত না হয়,তাই এমন সিদ্ধান্ত নিল আইসিসি। এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল। করোনার কারণে ২০২০ আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ২০২১ সালে এপ্রিল মাস থেকেই শুরু হবে আইপিএল, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

আইসিসি-র এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার, যে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে ক্রমশ জায়গা পাকা করে নিচ্ছে আইপিএল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। এরপর রয়েছে অস্ট্রেলিয়া , ইংল্যান্ড।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...