Tuesday, May 19, 2026

পাতা ফাঁদে পা দিয়ে বালিতে বিজেপির প্রার্থী হতে চান বৈশালী

Date:

Share post:

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পাতা ফাঁদে পড়ে বালিতেই বিজেপির প্রার্থী হতে চান বৈশালী ডালমিয়া (Boishali Dalmia)। বৃহস্পতিবারই খবর প্রকাশ হয় গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন হাওড়ার বালির বিধায়ক বৈশালী। ৩১ জানুয়ারি বিজেপিতে যোগ দেওয়ার কথা তাঁর। ওই সময় রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সভাতেই বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী।

বারবার প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে, বৈশালীকে বহিষ্কার করেছিল তৃণমূল (Tmc)। সেইসময় এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে কুণাল ঘোষ তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ক্ষমতা থাকলে অন্য দলের টিকিটে দাঁড়িয়ে জিতে দেখান বৈশালী। এরপরেই এদিন বালির বিধায়ক বলেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই বালি থেকে বিজেপির (Bjp) প্রার্থী হিসেবে লড়তে চান তিনি। তবে, এখনও তাঁর এবিষয়ে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা হয়নি বলে মন্ত্য করেন বৈশালী ডালমিয়া। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল মুখপাত্রের পাতা ফাঁদেই পা দিয়েছেন বালির বিধায়ক।

আরও পড়ুন- বইমেলা২০২১ পথ চলা শুরু, চলবে ৩ফেব্রুয়ারি পর্যন্ত

Advt

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...