Saturday, June 27, 2026

অমিতের বদলে যোগদান মেলায় কোন নেতা? জানায়নি দিল্লি: দিলীপ

Date:

Share post:

দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে অমিত শাহ (Amit Shah)। তবে ডুমুরতলাতে সভা বাতিল করেনি রাজ্য বিজেপি (Bjp)। সেখানে আসবেন অন্য কোন কেন্দ্রীয় নেতা। কিন্তু কে তিনি? একদিন আগেও তা জানাতে পারলেন না দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিউটাউন (Newtown) ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তিনি জানান, কে আসছেন সেটা হয়ত শনিবার জানা যাবে। অমিত শাহ আসছেন না সেটা জানানো হয়েছে। সেই জন্য এদিনের সব প্রোগ্রামকে বাতিল করা হয়েছে। রবিবার ডুমুরজোলাতে যে জনসভায় যোগদান মেলা আছে সেটা হবে সেখানে অন্য কোনো কেন্দ্রীয় নেতা আসবেন। কে আসছেন যতক্ষণ না দিল্লি জানাচ্ছে ততক্ষণ বলা যাবে না।

মতুয়াদের (Matuya) যে সভা ছিল সেটাও স্থগিত করা হয়েছে। অমিত শাহ আবার যখন আসবেন তখন হবে। তবে রবিবার ডুমুরজোলার সভাতে যেহেতু যোগদান মেলা আছে তাই সেটা হবে। যাতে যাঁরা বিজেপিতে যোগ দিতে চাইছেন তাঁরা যোগদান করে দলের শক্তি বৃদ্ধি করতে পারেন।

আরও পড়ুন-দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

Advt

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...