Wednesday, March 18, 2026

পিছিয়ে থেকে দুরন্ত জয় বাগানের, জোড়া গোল রয় কৃষ্ণার

Date:

Share post:

দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। রবিবার আইএসএলে কেরলা ব্লাস্টার্সের ( kerala blasters) বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জয় তুলে নিল হাবাসের দল। বাগানের হয়ে জোড়া গোল করেন রয় কৃষ্ণা।

রবিবার কেরলের বিরুদ্ধে সদ‍্য যোগ দেওয়া মার্সেলিনহো পেরেইরাকে নামান হাবাস। মার্সেলিনহো এবং রয় কৃষ্ণাকে সামনে রেখে দল সাজান বাগান কোচ। তবে এদিন বাগানের জয় আসতে ম‍্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় । ম‍্যাচের প্রথমার্ধে আক্রমনে ঝাপায় দুদল। তবে ম‍্যাচের ১৪ মিনিটে কেরলকে গোল করে ১-০ এগিয়ে দেন হুপার।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। তবে এরই মাঝে দ্বিতীয় গোল করে বসে কেরল। কেরলের হয়ে দ্বিতীয় গোলটি করেন কোস্টা। এরপরই আক্রমনাত্মক খেলতে শুরু করে এটিকে মোহনবাগান। ম‍্যাচের ৫৯ মিনিটে বাগানের হয়ে প্রথম গোলটি করেন মার্সেলিনহো। বাগানের হয়ে মাঠে নেমেই গোল করলেন তিনি। এরপর ৬৫ মিনিটে পেনাল্টি পায় এটিকে এমবি। আর সেই সুযোগের সৎব‍্যবহার করেন রয় কৃষ্ণা। পেনাল্টি থেকে গোল করে বাগানের হয়ে সমতা ফেরান তিনি। ম‍্যাচের ৮৭ মিনিটে বাগানের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা। এই জয়ের ফলে ১৪ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান। শীর্ষে থাকা মুম্বইয়ের থেকে তিন পয়েন্ট নিচে।

আরও পড়ুন:মোদির ‘মন কি বাত’এ ভারতের ঐতিহাসিক জয়ের প্রশংসা

Advt

spot_img

Related articles

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...

বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও! একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। আগামী কয়েক মাস পরই ফুটবলের মহা যুদ্ধ। এবার অংশগ্রহণকারী...

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...