Thursday, March 19, 2026

কৃষক আন্দোলনকে সমর্থন করে ‘উস্কানিমূলক’,পোস্ট! ব্লক সেলিম সহ ২৫০ টুইটার অ্যাকাউন্ট

Date:

Share post:

সোমবার ২৫০ টি অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার। কৃষক আন্দোলনের প্রতিবাদ করে তারা ‘ফেক’ এবং ‘উস্কানিমূলক’ পোস্ট করেছিল বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ২৫০ ট্যুইটার অ্য়াকাউন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তিমন্ত্রক। ২৫০ টি অ্যাকাউন্ট ব্লকের তালিকায় রয়েছে রাজ্যের সিপিএম নেতা মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্টও।

দিল্লির কৃষক আন্দোলনে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন বাম নেতা হান্নান মোল্লা। মহম্মদ সেলিম সরাসরি সেই আন্দোলনে যুক্ত না হলেও লাগাতার কৃষকদের পাশে থেকেছেন তিনি। এদিন দুপুরে সেলিমের টুইটার অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখা যায় সংস্থার পক্ষে জানানো হয়েছে, ‘আইনি কারণে ভারতে অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে’।

সিপিএম নেতা মহম্মদ সেলিমের অ্যাকাউন্ট ছাড়াও এবং যেগুলি কিষাণ একতা মঞ্চের অন্তর্ভুক্ত সেগুলি ব্লক করা হয়েছে। ব্লক করা হয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়নের একতা উরগাহান এবং আপ বিধায়কদেরও অ্যাকাউন্টও।

সাধারণতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভের জেরে একেবারে রণক্ষেত্র চেহারা নেয় দিল্লি। দফায় দফায় সংঘর্ষ বাধে কৃষক এবং পুলিশের মধ্যে। কয়েকশো পুলিশ আহত হন। মারা যান একজন কৃষক। তারপর থেকেই কৃষক আন্দোলনের বিরোধিতায় একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্র। এই পরিস্থিতি আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় তথ্য়-প্রযুক্তি দফতর। কৃষক আন্দোলনে সমর্থনকারী ২৫০টি টুইটার অ্যাকাউন্ট ব্লক করেছে তারা।

আরও পড়ুন-জ্বালানিতে ‘কৃষি-সেস’, পেট্রোল-ডিজেল হবে ১০০ টাকা লিটার

Advt

spot_img

Related articles

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...