Tuesday, May 19, 2026

‘যেন OLX-এর বিজ্ঞাপন’, মোদি সরকারের বাজেটকে তোপ সেলিমের

Date:

Share post:

বেহাল অর্থনীতিকে দিশা দেখাতে করোনা পরবর্তী পরিস্থিতি সোমবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitharaman)। এই বাজেট দেশের প্রতিটি কোনায় উন্নয়ন পৌঁছে দেবে এমনটাই দাবি করে গালভরা প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে বাজেটে নাখুশ দেশের বিরোধীরা। সোমবার সাংবাদিক বৈঠক করে মোদি সরকারের বাজেটের তীব্র বিরোধিতা করলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম(MD Selim)। তিনি জানান, সরকারের কাছে কোভিড পরবর্তী দশা পাল্টানোর জন্যে মানুষ দিশার অপেক্ষা করছিলো। কিন্তু আজ স্পষ্ট হয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার মোদী সরকার দিশা পাল্টাতে আগ্রহী নয়।

পাশাপাশি বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো কটাক্ষের সুরে তিনি জানালেন, ‘এই বাজেট দেখে মনে হচ্ছে সরকারের ওএলএক্স-এর বিজ্ঞাপন। রেল বেচবেন, ইনস্যুরেন্স বেচবেন, কারখানা বেচবেন, দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেচবেন। সবকিছুই বিক্রির জন্য।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘এই প্রথম জিডিপিতে কৃষি ১৭ থেকে ২০ শতাংশ হয়েছে। তাই মুনাফা শিকারীদের দিকে মোদী সরকার কৃষিকে পাঠিয়ে দিচ্ছেন। দেশে ১০.৯৯ শতাংশ বেকার ছিলো জুন মাসে। এখন দেশে বেকার ৯.১ শতাংশ।’ এরপরই রীতিমতো তোপ দেগে তিনি বলেন, ‘আমাদের এখানে তোলাবাজি চলছে। আর দিল্লিতে চলছে বাতেলাবাজি।’

আরও পড়ুন:কৃষক আন্দোলনকে সমর্থন করে ‘উস্কানিমূলক’,পোস্ট! ব্লক সেলিম সহ ২৫০ টুইটার অ্যাকাউন্ট

পাশাপাশি বেসরকারীকরণের তীব্র বিরোধিতা করে সেলিম আরও বলেন, ‘যখন বিজেপি বিরোধী ছিল তখন এলআইসিতে এফডিআই-এর বিরোধিতা করেছিল। এবার সেটা ৭৪% করে দেওয়া হল। এটা প্রাইভেটাইজেশন নয়, আদানিটাইজেশন হচ্ছে। আজ সরকারের যা করণীয় তা কর্পোরেট করছে। আর কর্পোরেটের যা করণীয় সেটা সরকার করছে।’ এখানেই থেমে থাকেননি সেলিম। আরও জানান, ‘২০১৪ সালে আমি বলেছিলাম মোদিজী একজন ভালো সেলসম্যান। আর এখন প্রমাণ হয়েছে তিনি সবই বেচে দিচ্ছেন। ব্যাঙ্ক বিক্রি করছেন, এলআইসি বিক্রি করছেন, প্রতিরক্ষা কোম্পানী বিক্রি করছেন।’

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...