Friday, May 15, 2026

বিধানসভা ভোট: প্রার্থীদের বাজেট বেঁধে দিল কমিশন, লেনদেন করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে

Date:

Share post:

মাঝে মাত্র কয়েকটা মাস। একুশের বিধানসভা নির্বাচনকে(Assembly Election) কেন্দ্র করে টগবগ করে ফুটছে বাংলার রাজনীতি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আরও দুটি রাজ্য-সহ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যেকোনও দিন ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (Election Commission)। এ রাজ্যে পুলিশ ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছেন মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) আরিজ আফতাব (Ariz Aftab)

আরও পড়ুন:সমাপ্তিতে শপথ ফি বছরের, নতুন নামকরণ ‘মহানগর বইমেলা’

তারই মাঝে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সুখবর দিতে চলেছে কমিশন। বিধানসভা (Assembly Election) ও লোকসভা ভোটে (Loksabha Election) প্রার্থীদের খরচের উর্ধ্বসীমা আরও কিছুটা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। বিধানসভা ভোটে প্রার্থী পিছু খরচের উর্ধ্বসীমা এতদিন পর্যন্ত ছিল ২৮ লক্ষ টাকা। এবার তা বেড়ে হল ৩০ লাখ। আর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে টাকা অঙ্ক ৭০ লাখ থেকে বেড়ে দাঁড়াল ৭৭ লাখ। প্রার্থীদের খরচের পরিমাণ আরও বাড়ানো যায়, তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটিও (Expert Committee) গঠন করেছে কমিশন। তবে নগদ নয়, ভোটের সময়ে ব্যাঙ্কের মাধ্যমে যাবতীয় খরচ করতে হবে প্রার্থীদের।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...