Wednesday, May 13, 2026

১৯৮৪-তে জ্যোতি বসুর পর ২০২১-এ বাজেট পড়বেন মমতা, অনুমতি দিলেন রাজ্যপাল

Date:

Share post:

১৯৮৪-র পর ২০২১ ৷ জ্যোতি বসুর পর মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ৩৬ বছর আগে বিধানসভায় সেই বছরের বাজেট বক্তৃতা (WB Budget speech) পড়েছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu)৷ সব কিছু ঠিক থাকলে আজ, শুক্রবার সেই কাজই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) মুখ্যমন্ত্রীকে বাজেট বক্তৃতা করার অনুমোদনও দিয়েছেন৷
রাজ্য বিধানসভা ভোটের আগে বর্তমান সরকারের এটাই শেষ বাজেট।

সাধারণভাবে বাজেট পেশ করার দায়িত্ব অর্থমন্ত্রীর।রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ৷ চিকিৎসকের পরামর্শে বাড়ির বাইরেও যাওয়া নিষেধ । তাই এ বারের রাজ্য বাজেট পেশ করতে তিনি পারছেন না৷ তাই শুক্রবার বেলা চারটে নাগাদ বিধানসভায় বাজেট ভাষন পড়বেন স্বয়ং মুখ্যমন্ত্রীই। বিধানসভা সূত্রে খবর, অধিবেশন বসার আগে
দুপুরে ‘বিজনেস অ্যাডভাইজরি কমিটি’-র বৈঠকে এ বিষয়ে অনুমতি চাওয়া হতে পারে৷ সূত্রের খবর, অর্থমন্ত্রী অমিত মিত্র আগেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি দিয়ে এ বছর বাজেট পড়া থেকে অব্যাহতি চান। সেখানে তিনি উল্লেখ করেন, মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং উপদেশেই তিনি রাজ্যপালকে চিঠিটি লিখেছেন। মুখ্যমন্ত্রীকে বাজেট পাঠের অনুমতি দেওয়ার জন্য ওই চিঠিতেই প্রস্তাব করেন অর্থমন্ত্রী। আর বৃহস্পতিবার টুইট করে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বাজেট বক্তৃতা করার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে রাজ্যে তখন বামফ্রন্ট শাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পার্টির সঙ্গে নানা ইস্যুতে মতভেদের কারনে হঠাৎ ইস্তফা দেন তৎকালীন অর্থমন্ত্রী অশোক মিত্র। ছেড়ে দেন বিধায়ক পদও। তখনই জরুরি ভিত্তিতে অর্থ দফতরের দায়িত্ব নেন মুখ্যমন্ত্রী নিজেই। তাই সে বার বাজেটও পেশ করেন জ্যোতি বসুই। ব্যতিক্রমী পরিস্থিতিতে বিধানসভার অধ্যক্ষ অনুমতি দিলে যে কোনও মন্ত্রীই বাজেট পেশ করতে পারেন। এতে আইনি কোনও অসুবিধা হওয়ার কথা নয়। তবে মুখ্যমন্ত্রীর নিজেই বাজেট ভাষণ পড়বেন, এমন নজির রাজ্যে আজ দ্বিতীয়বার ঘটবে।

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...