Saturday, May 16, 2026

হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান সুধাংশুশেখর মণ্ডল

Date:

Share post:

প্রত্যাশামতোই পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার (Haldia Municipality) নতুন চেয়ারম্যান (Chair Person) হলেন সুধাংশুশেখর মণ্ডল (Sudhanshu sekhar Mondal)। এতদিন পর্যন্ত তিনি পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। আজ, শুক্রবার চেয়ারম্যান নির্বাচনের বিশেষ বোর্ড মিটিংয়ের মাধ্যমে তিনি নির্বাচিত হন। তবে চেয়ারম্যান নির্বাচনে ৪জন কাউন্সিলর এদিন অনুপস্থিত ছিলেন। পদত্যাগী চেয়ারম্যান শ্যামল আদক, দেবপ্রসাদ মণ্ডল, সত্যব্রত দাস এবং অনিমা হালদার এদিনের সভায় আসেননি।

নতুন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান হলদিয়ার মহকুমাশাসক অবনিত পুনিয়া। এদিন চেয়ারম্যান নির্বাচনের আগে জেলা তৃণমূলের পক্ষ থেকে সুধাংশুবাবুকে সমর্থনের জন্য দলীয় হুইপ দেওয়া হয়। তবে নতুন চেয়ারম্যান এই ধরনের হুইপ জারির কথা অস্বীকার করেছেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সুধাংশুশেখর মণ্ডল জানান, উপস্থিত কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে তাঁকেই নির্বাচিত করেছেন। তবে দলীয় হুইপ নিয়ে কাউন্সিলরদের একাংশের মনে মধ্যে ক্ষোভ রয়েছে। মাসখানেকের মধ্যে নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে বলে জানান সুধাংশুবাবু।

আজ চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা ছিল হলদিয়া পুরসভা এলাকায়। সেজন্য পুলিশ ও RAF দিয়ে মুড়ে ফেলা হয়েছিল পুরসভা চত্বর। কোনও ধরনের জমায়েত করতে দেয়নি পুলিশ। অবশেষে সবকিছু নির্বিঘ্নে ঘটে।

আরও পড়ুন:নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী চূড়ান্ত হয়েছে, জানালেন সাংসদ কল্যাণ

Advt

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...