Friday, April 10, 2026

বাড়ল পার্শ্ব শিক্ষকদের বেতন, বাজেটে শিক্ষা খাতে বিপুল অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে শিক্ষা খাতে বিপুল অর্থ বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আদিবাসী ও তপশিলি অধ্যুষিত অঞ্চলে প্রচুর স্কুল তৈরি থেকে শুরু করে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে ভোট অন অ্যাকাউন্টে। এর পাশাপাশি, মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্যের অর্থ বরাদ্দের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ভোটের আগে শিক্ষা খাতে দরাজ হস্ত রাজ্য সরকার।

আরও পড়ুন:‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী

এক নজরে দেখে নেওয়া যাক শিক্ষা খাতে কি কি প্রস্তাব দেওয়া হয়েছে:

• তপসিলি জাতি উপজাতিদের জন্য ১০০ টি ইংরেজি মাধ্যম স্কুল

• এর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ

• সাঁওতালি ভাষার জন্য ৫০০ স্কুল

• এর জন্য ১৫০০ প্যারা টিচার নিয়োগ

• মাদ্রাসার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ

• নেপালি, হিন্দু, উর্দু ভাষার জন্য ১০০ নতুন স্কুল

• ৫০০ প্যারাটিচার নিয়োগ

• প্যারাটিটারদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি

• পার্শ্ব শিক্ষকদের অবসরের পর এককালীন ৩ লক্ষ টাকা

• তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাব

• প্রতি বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে ট্যাব

• রাজ্যে ১০০ জনকে আইএএস-আইপিএসের ট্রেনিং

• তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে

দীর্ঘ দিন ধরেই বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। বাজেটে কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছে সবাই।

Advt

Related articles

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...

এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও...

বিজেপির ‘সংকল্পপত্র’ নয়া জুমলা! ভিডিও দেখিয়ে বিজেপির দ্বিচারিতা ফাঁস অভিষেকের

বিজেপির ইস্তেহারে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকারভাতা। নয়া জুমলা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...