Tuesday, June 16, 2026

অবশেষে স্বপ্ন পূরণ সুধীর গৌতমের, দ্বিতীয় টেস্টে মাঠে খেলা দেখার অনুমতি দিলেন সৌরভ

Date:

Share post:

অবশেষে স্বপ্ন পূরণ হল সুধীর গৌতমের(sudhir gautam)। দ্বিতীয় টেস্ট( 2nd test) থেকেই গ‍্যালারিতে বসে দলকে সমর্থন করার অনুমতি পেয়ে গেলেন তিনি।

করোনার( corona) কারণে দীর্ঘদিন ধরে ফাঁকা স্টেডিয়ামে খেলা অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার। এর ফলে মাঠে গিয়ে খেলোয়াদের সমর্থন করা হয়ে উঠছিল না ক্রীড়া প্রেমীদের। একই অবস্থা হয় সচিন তেন্ডুলকারের অন্ধভক্ত সুধীর গৌতমেরও। শুধু সমর্থন করা নয়, সংসার চালানো কঠিন হয়ে পড়ে তাঁর কাছে। মাঠে না যেতে পারায়, একের পর এক স্পনসর সরে যেতে থাকে সুধীরের কাছ থেকে। তাই দেশের মাটিতে প্রায় একবছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসার কথা শুনে আর ঘরে বসে থাকতে পারেননি তিনি। মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি পেতে চলে আসেন বিসিসিআই প্রেসিডেন্ট( bcci president ) সৌরভ গঙ্গোপাধ্যায়ের( sourav ganguly) কাছ থেকে অনুমতি পেতে।

কিন্তু ২৭ জানুয়ারি কলকাতা পৌঁছেই সুধীর জানতে পারেন, সৌরভ হাসপাতালে ভর্তি। পরের দিন হাসপাতালের সামনে টানা আট ঘণ্টা দাঁড়িয়ে থাকেন দাদার সঙ্গে দেখা করার জন‍্য। কিন্তু সেই সময় হাসপাতালে প্রবেশ করার অনুমতি পাননি তিনি। সুধীর ঠিক করেছিলেন, দাদার থেকে অনুমতি না-নিয়ে তিনি বাড়ি ফিরবেনই না। তাই টানা আট দিন থেকে যান বাঘাযতীনে বন্ধুর ফ্ল্যাটে। অবশেষে বৃহস্পতিবার দাদার বাড়িতে গিয়ে হাজির হন সুধীর। বোর্ড প্রেসিডেন্ট নিজে তাঁর সঙ্গে দেখা করে ম্যাচ দেখার জন‍্য ‘ভিআইপি’ টিকিট জোগাড় করে দেওয়ার আশ্বাস দেন।

যার ফলে তেরঙ্গায় রাঙানো শরীর, হাতে শঙ্খ ও বুকের উপরে লেখা ‘তেন্ডুলকর’ আবারও দেখা যাবে ক্রিকেট গ‍্যালারিতে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...