Friday, May 8, 2026

কৃষকদের চাক্কা জ্যামে পূর্ণ সমর্থন রাহুল-প্রিয়াঙ্কার

Date:

Share post:

কৃষকদের চাক্কা জ্যাম (Chakka Jam)  কর্সমসূচিকে পূর্ণ সমর্থন  জানাল কংগ্রেস। শনিবার সকালেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) টুইট করে এই সমর্থনের কথা  জানিয়েছেন । তিনি বলেন, “অন্নদাতাদের শান্তিপূর্ণ সত্যাগ্রহ দেশের স্বার্থেই করা হচ্ছে। এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন রয়েছে আমাদের।” রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)-ও  নিজের সমর্থন জানিয়ে টুইট করেছেন।  আন্দোলনস্থলে একাধিক ব্যারিকেডের একটি ছবি টুইট করে লেখেন, “ভয়ের দেওয়াল তৈরি করে ভয় দেখানোর চেষ্টা কেন করছো?”

 

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রথম থেকেই সরব হয়েছিল কংগ্রেস। প্রজাতন্ত্র দিবসের দিন  দিল্লির লালকেল্লায় বিশৃঙ্খলার পরও সেই সমর্থন তুলে নেয়নি কংগ্রেস। শনিবার কৃষকদের ডাকে দেশজুড়ে তিনঘণ্টার  চাক্কা জ্যামের সমর্থনে তিনি টুইট করে বলেন, “দেশের স্বার্থেই অন্নদাতারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। এই তিনটি আইন কেবল কৃষক-শ্রমিকদের পক্ষেই ক্ষতিকর নয়, একইসঙ্গে দেশের মানুষদের জন্যেও অত্যন্ত ভয়ানক। আমি এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেও রাহুল গান্ধী গতকাল টুইট করে বলেছিলেন, “কৃষি আইনের পর এবার কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে অন্নদাতাদের উপর আঘাত হেনেছে মোদী সরকার।”

এদিকে, কৃষক সংগঠনগুলির তরফ থেকে দিল্লিতে চাক্কা জ্যাম করা হবে না বলে জানানো হলেও শনিবার সকাল থেকেই সীমান্তে প্রায় ৫০ হাজার পুলিশকর্মী, রিজার্ভ ফোর্স, আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও ড্রোন দিয়ে আন্দোলনস্থলের উপর নজরদারি চালানো হচ্ছে।

Advt

Related articles

শিক্ষকের চাকরি চেয়ে জুটল লাঠি: বিহারে বিজেপি সরকারের সমালোচনায় মন্ত্রী চিরাগ!

একদিকে বাংলায় প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে ভাবী মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে বেকারদের চাকরি হবে। অন্যদিকে...

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...