Wednesday, June 24, 2026

স্কুলে ইংরেজি মাধ্যম চালু করা নিয়ে চন্দননগরে তুলকালাম

Date:

Share post:

স্কুলে ইংরেজি মাধ্যম চালু করা নিয়ে তুলকালাম চন্দননগরে (Chandannagar)। পুর কমিশনারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবকদের। চাপের মুখে বেরিয়ে যেতে হল কমিশনারকে। কার্যত থমকে গেল স্কুল উদ্বোধনের কর্মসূচি। শনিবার এই ঘটনাটি ঘটেছে চন্দননগর বোড় কালিতলা এলাকায়।

শনিবার, এলাকার নিত্যগোপাল মডেল গার্লস হাইস্কুলে ইংরেজি মাধ্যম চালু করার উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উদ্বোধন করার কথা ছিল স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen)। সেইমতো আগেভাগে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুরনিগমের কমিশনার স্বপন কুণ্ডু (Swapan Kundu)। কিন্তু স্কুলে যেতেই কয়েকজন অভিভাবকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন পুর কমিশনার।

অভিভাবকদের বক্তব্য, ২০১৯ সালে তাঁদের সন্তানরা এই বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে ১ম শ্রেণীতে পড়ার জন্য আবেদন পত্র জমা দিয়েছিল। কিন্তু এখনও তাঁদেরকে ডাকা হয়নি। অথচ গতবছর যারা কিন্ডার গার্ডেনে ছিল তাদেরকে ডাকা হয়ছে। পাশাপাশি নতুন ইংরাজি মাধ্যমের (English Medium) ভর্তির জন্য যারা আবেদন করেছিল তাদেরও ডাকা হয়েছে। এজন্যই বর্তমানে ২য় শ্রেনীর পড়ুয়াদের অভিভাবকরা পুর কমিশনারকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভের মুখে বেরিয়ে যান স্বপনবাবু। এবিষয়ে পুর কমিশনার কিছু বলতে না চাইলেও সরকারি সূত্রে খবর গতবছর সেভাবে স্কুল না হলেও সরকারি নিয়মে ওই পড়ুয়ারা বর্তমানে ২য় শ্রেণীতে উত্তীর্ণ। আর উদ্বোধনে বিদ্যালয়ে শিশুশ্রেণী ও ১ম শ্রেণী চালু হওয়ার কথা। এরপর এই সমস্ত পড়ুয়াদের নিয়েই প্রত্যেক বছর ধাপে ধাপে বিদ্যালয়ে নতুন ক্লাস চালু হবে। তাই বর্তমানে যাদের সন্তানরা ২য় শ্রেণীতে উঠেছে তাঁদের ইংরেজি মাধ্যমে সুযোগ পাওয়ার কথা নয়।

আরও পড়ুন- রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী, নিজেই বাংলায় টুইট করে জানালেন মোদি

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...