Saturday, March 14, 2026

ভোটের মুখে অসমে একগুচ্ছ প্রকল্প ঘোষণা মোদির, বাংলাতেও কি এমনই করবেন! প্রশ্ন

Date:

Share post:

ভোটের মুখে প্রধানমন্ত্রী কি বাংলার জন্য একাধিক প্রকল্পের কথা ঘোষণা করবেন ?

প্রধানমন্ত্রী (PM Narendra Modi)রবিবার অসমের (Assam) জন্য বহু কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার পর রাজনৈতিক মহলে এই চর্চা শুরু হয়েছে৷

বাংলার (WB)প্রতিবেশী রাজ্য অসমেও প্রায় একই সময়ে হতে চলেছে বিধানসভা নির্বাচন। রবিবার ওই রাজ্যকে আরও উন্নত করতে, পরিকাঠামো উন্নয়নে ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন সকালেই অসম যান মোদি৷ সেখানে দুটি হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সোনিতপুর জেলায় ‘জাতীয় সড়ক পথ’ প্রকল্পে ‘অসম- মালা’ও চালু করেন।

ঢেকিয়াঝুলিতে পরে ওই রাজ্যের নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “অসমের মানুষ আমাদের যে ভালোবাসা দিয়েছে, তা আমাকে এই রাজ্যে ফিরে আসার জন্য বারবার বাধ্য করে। স্বাধীনতা থেকে ২০১৬ পর্যন্ত অসমে মাত্র ৬টি মেডিকেল কলেজ ছিল। কিন্তু গত পাঁচ বছরেই আরও ৬টি হাসপাতাল তৈরি হয়েছে।”

মোদি বলেন, “আমার একটি স্বপ্ন আছে যে প্রতিটি রাজ্যে কমপক্ষে একটি মেডিকেল কলেজ হওয়া উচিত যেখানে আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়া হবে৷ কেউ কি অসমিয়ায় পড়াশুনা করে ভাল ডাক্তার হতে পারে না? আমি অসমবাসীর কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, বিধানসভা ভোটের পরে যখন আমরা ফের ক্ষমতায় আসব, তখন স্থানীয় ভাষায় একটি মেডিকেল এবং টেকনিক্যাল কলেজ তৈরি করবো।”

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও অনেক কথা বলেন প্রধানমন্ত্রী৷ অসমের চা শিল্প যে ভারতের গর্বের এদিন তা উল্লেখ করে মোদি বলেন, “যে লোকেরা ভারতকে অপমান করার ষড়যন্ত্র করছে, তারা এতটাই নীচে নেমে গিয়েছে যে তারা ভারতীয়দের চা-কেও ছাড়ছে না। এই চক্রান্তকারীরা বিশ্বজুড়ে ভারতীয় চায়ের ভাবমূর্তিও নষ্ট করে চলেছেন।”

Advt

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...