Thursday, May 14, 2026

ভারতীয় বোর্ডকে ড্রোন ব‍্যবহারে অনুমতি কেন্দ্রীয় সরকারের

Date:

Share post:

এবার ড্রোনের( drone) ব‍্যবহার দেখা যাবে ভারতীয় ক্রিকেটে (india team)। অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। কিছু নির্দেশিকা মেনে ড্রোন ব‍্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বিসিসিআইয়কে( bcci)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ড্রোন ব‍্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

Advt

এই অনুমতি দেওয়ার ফলে, চলতি বছর টিম ইন্ডিয়ার খেলায় ড্রোন ব‍্যবহার করতে পারবে বিসিসিআই। দিন-রাতের ম্যাচেও এই ড্রোন ব্যবহার করা যাবে। নির্দেশিকায় বলা আছে, দিনের আলোয় ছাড়াও যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, তাহলেও এটি ব্যবহার করা যাবে। তবে সর্বোচ্চ ২০০ ফুট উঁচুতে এই ড্রোন নিয়ে যাওয়া যাবে। তার ওপরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা রয়েছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টরেট জেনারেল জানিয়েছে, তারা অনুমতি দিলেও, স্থানীয় প্রশাসন, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, ভারতীয় বায়ু সেনা এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্রও লাগবে। তবেই ড্রোন ব‍্যবহার করতে পারবে ভারতীয় বোর্ড।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...