Wednesday, May 13, 2026

প্রথম টেস্টে ২২৭ রানে জয় ইংল‍্যান্ডের

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড( india vs england) প্রথম টেস্টে ২২৭ রানে হারলো ভারতীয় দল( india team)। এই জয়ের ফলে ১-০ সিরিজে এগিয়ে গেল ইংল‍্যান্ড( england)। দ্বিশতরান করে ম‍্যাচের সেরা জো রুট( joe root)।

মঙ্গলবার ম‍্যাচের পঞ্চমদিনে ১৯২ রানে শেষ হয়ে যায় বিরাট কোহলির দল। চতুর্থ দিন রোহিত শর্মা (rohit sharma) আউট হতেই এদিন বিরাট কোহলি( virat kohli) এবং শুভমন গিল( subhman gill) কিছুটা আশা দেখায় ভারতীয় দলকে। কিন্তু শেষ রক্ষা করতে ব‍্যর্থ হন তারা। ৫০ রানে আউট হয়ে যান শুভমন। ৭২ রানে আউট হন অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ১১ রান করেন ঋষভ পান্থ। চেতেশ্বর পুজারা করেন ১৫। এদও ব‍্যর্থ হন অজিঙ্কে রাহানে। এরপর তাসের ঘরের মতন ভেঙে পরে ভারতের ব‍্যাটিং লাইন। চা বিরতিতে যাওয়ার আগেই ম‍্যাচ পকেটে পুরে নেয় রুটের দল। ইংল‍্যান্ডের হয়ে ৪ উইকেট নেন জ‍্যাক লিচ। ৩ উইকেট নেন জেমস অ‍্যান্ডারসন। একটি করে উইকেট নেন জোফ্রা আর্চার, ডমিনিক এবং বেন স্টোকস।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর, বেশ আত্মবিশ্বাসী হয়েই ঘরের মাটিতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু ইংল‍্যান্ড দলের স্ট্রাটেজি সামনে কার্যত দাড়াতেই পারল না বিরাট বাহিনী। তবে এই হার নিয়ে এখনই ভেঙে পড়তে নারাজ ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় টেস্ট ম‍্যাচে ঘুরে দাড়াতে মরিয়া তিনি।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে দুরন্ত জয় সেরেনা, ভেনাসের

Advt

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...