Tuesday, June 23, 2026

অধিগৃহীত জমি ফেরতের দাবিতে আন্দোলন কোচবিহারে

Date:

Share post:

গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিস তৈরির জন্য অধিগ্রহণ করা জমি ফেরতের দাবিতে আন্দোলনে নামলেন জমিদাতারা। ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নামে চিলাখানা বাজার থেকে নাটাবাড়ি বাজার যাওয়ার রাস্তায়  বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

তাদের অভিযোগ, নাটাবাড়ি ২ অঞ্চল অফিস তৈরির জন্য বাম আমলে তাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল। তবে সেই জমি এবারে ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
অভিযোগ উঠেছে বাম আমলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের পাল্টা জমি ও বাড়ি তৈরি করে দেওয়া হবে । তবে বাম আমলে এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ।

রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করেছিলেন এই জমিদাতারা৷ তবে তাদের এই জমি জট কাটেনি বলেই দাবি আন্দোলনকারীদের। প্রতিবাদে নাটাবাড়ি দুই অঞ্চল অফিসের গেটের সামনে রাস্তায় বসে পথ অবরোধ করে রক্ষা সংগ্রাম কমিটি। আন্দোলনকারী জীতেন্দ্র বর্মন বলেন, তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাম আমলে জমি নেওয়া হয়েছিল তবে বামফ্রন্ট সরকার সেই কথা রাখেনি।
তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় এলে তারা আশাবাদী ছিলেন তাদের জমিজট কাটবে। তবে দশ বছর কেটে গেলেও তাদের দাবি পূরণ হয়নি বলেই অভিযোগ। তাই এবারে সেই অধিগ্রহণ করা জমি ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।

দীর্ঘক্ষন পথ অবরোধের জেরে নাটাবাড়ি বাজার থেকে চড়ালজানী যাওয়ার রাস্তায় তীব্র যানজট শুরু হয় । পরে তুফানগঞ্জ থানার পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে দেয়।  এলাকার বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন ,তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...