Monday, June 8, 2026

পৃথক রাজ্যের দাবিদার অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে কোচবিহার পৌঁছলেন শাহ

Date:

Share post:

পৃথক কোচবিহার রাজ্যের দাবিদার গ্রেটার কোচবিহার(greater Cooch Behar) নেতা অনন্ত মহারাজের অসমের বাড়িতে গিয়ে দেখা করে কোচবিহারে পরিবর্তন যাত্রা শুরু করতে উপস্থিত হলেন কেন্দ্রীয স্বরাষ্ট্র মন্ত্রী(Central Home minister) অমিত শাহ(Amit Shah)। বৃহস্পতিবার কোচবিহার থেকে রথের আদলে সাজানো বাসে চড়ে ওই যাত্রা শুরু করবেন তিনি। সেই প্রস্তুতি উপলক্ষ্যে সভাও হবে। তাতে অংশ নিতেই উপচে পড়ছে গ্রেটার কোচবিহার সমর্থকদের ভিড়। হলুদ পতাকায় ছেয়ে গিয়েছে চারদিক। বিজেপির গেরুয়া পতাকাকে ছাপিয়ে গিয়েছে যা। গ্রেটার কোচবিহারের দাবিদার সংগঠনের প্রতীক হল হলুদ পতাকা। এবং সমর্থকরা গলায় হলুদ গামছা পরে থাকেন।

আরও পড়ুন:সকাল থেকে নবান্ন চত্বর উত্তপ্ত, আটক কয়েকজন বিক্ষোভকারী

দীর্ঘদিন ধরেই অনন্ত মহারাজ কোচবিহারে থাকেন না। তিনি অসমের চিরাং জেলায় থাকেন। সেখানে থেকে সংগঠনের কাজকর্ম করছেন। কয়েকটি মামলায় পুলিশ তাঁকে খুঁজছে। যদিও সে সব মামলা এখন প্রায় অতীত। কারণ, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তাঁর বাড়িতে গিয়েছেন। সেখান থেকে কোচবিহারে পৌঁছেছেন। এখন দেখার গ্রেটার কোচবিহারের দাবিদারদের আশ্বাস দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সরাসরি বা সংকেতে কিছু বলেন কি না!

Advt

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...