Friday, June 26, 2026

বিধায়ক হতে চান সেলিম, জোটে মরিয়া হয়ে ‘হুমকি’ দিচ্ছেন: বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের

Date:

Share post:

মহম্মদ সেলিম (Md Selim) বিধায়ক হতে চান বলে জোটে মরিয়া। আর তার জন্য নিজেদের দলের কমরেডদের দিয়ে কংগ্রেস কর্মীদের হুমকি দিচ্ছেন। এই বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya)। তাঁর কথায়, কংগ্রেসের (Congress) ঘর ভাঙানোর হুমকি দিচ্ছেন CPIM-এর রাজ্য সম্পাদক।

ঘটনার সূত্রপাত সেলিমের মন্তব্য থেকে। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, “শুভঙ্করবাবুর কথা মাথায় রেখে আমি সমস্ত জেলার সব কমরেডকে বলব যেখানে যেখানে কংগ্রেস আছে- ব্লকে কেন, বুথ পর্যন্ত তারা কথা বলুক। তারা বিজেপি-তৃণমল বিরোধী শক্তিকে শক্তিশালী করবে, না তৃণমূলের সঙ্গে যাবে। এরপরে কিন্তু বলতে পারবেন না যে, আমি দল ভাঙাচ্ছি। কারণ, আমরা একসঙ্গে লড়েছি।” এই কথার তীব্র প্রতিবাদ জানান অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)।
আরও খবররাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

একটি ভিডিও বার্তায় অশোক বলেন, মহম্মদ সেলিম কংগ্রেসের ঘর ভাঙানোর হুমকি দিয়েছেন। সেলিমের দলেই তাঁর ‘কমিউনিস্ট’ মনোভাব নিয়ে প্রশ্ন আছে। সম্প্রতি জন উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন CPIM-এর রাজ্য সম্পাদক। স্পষ্ট ভাবে এই প্রসঙ্গ না তুললেও, অশোকের কথায় সেই ইঙ্গিত আছে। তাঁর মতে, বিধায়ক হতে চান সেলিম। মালদহ-মুর্শিদাবাদের কোনও একটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে জিততে চান। সেই কারণেই জোটে মরিয়া হয় কংগ্রেসের ঘর ভাঙিয়ে জোট করতে চাইছেন সেলিম- তীব্র আক্রমণ কংগ্রেস মুখপাত্রের। হ্যাংওভার কাটিয়ে উঠুন- সেলিমকে খোঁচা অশোকের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...