Monday, March 16, 2026

হ্যাক হয়েছে 300 কোটি জিমেল ও হটমেলের পাসওয়ার্ড ! আতঙ্ক বিশ্বজুড়ে

Date:

Share post:

প্রায় ৩০০ কোটি জি মেল ও হট মেলের (Gmail-Hotmail Password ) পাসওয়ার্ড লিক হয়ে গেল । কে কখন কীভাবে এই পাসওয়ার্ড হ্যাক (password hacked )করল এবং লিক করলো তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই ঘটনাই বিশ্বের বৃহত্তম সাইবার অ্যাটাক(world most deadliest cyber crime)। এত বড় সংখ্যার পাসওয়ার্ড লিক হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ব জুড়ে। এর আগে এত বড় পাসওয়ার্ড লিকের ঘটনা কোনও দিন ঘটেনি। ফলে নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক সাইবারক্রাইম গোয়েন্দারা এবং বিশেষজ্ঞরা।

গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছে, জালিয়াতদের হাতে প্রায় ৩০০ কোটি মেলের ব্যক্তিগত তথ্য পৌঁছে যেতে পারে। কারণ, তারা হাতিয়ে নিয়েছে এই বিরাট সংখ্যার পাসওয়ার্ড।

 

দুশ্চিন্তার বিষয় হলো বহু ইউজারের জি মেল বিভিন্ন ডিজিটাল মাধ্যমের সঙ্গে লিঙ্ক করা থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় কাজে জি মেল আইডির সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা হয়। এক্ষেত্রে মনে করা হচ্ছে, সেই সমস্ত গোপন তথ্য হাতিয়ে নিতে পারে জালিয়াতরা। এর পিছনে কত বড় জালিয়াত চক্র আছে তা নিয়ে চিন্তায় গোয়েন্দারা। কীভাবে এদের নাগাল পাওয়া যাবে এবং কীভাবেই বা উদ্ধার হবে ওই হ্যাক হওয়া মেল গুলি তাই এখন গোয়েন্দাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় । তাই সাবধানতা মূলক পদক্ষেপ হিসেবে সবাইকেই অবিলম্বে এই মুহূর্তে পাসওয়ার্ড বদলের পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।

Advt

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...