Thursday, May 14, 2026

কোন্নগরে পুলিশকে গোলাপ দিলেন ধর্মঘট সমর্থনকারীরা

Date:

Share post:

বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান পুলিশের (Police) ভূমিকার প্রতিবাদে 12 ঘণ্টার ধর্মঘটের বিচ্ছিন্ন প্রভাব পড়ল হুগলিতে (Hoogli)। শুক্রবার সকালে গোঘাটের বেঙ্গাই চোমাথায় এলাকায় বাম (Left) কর্মী-সমর্থকরা আরামবাগ (Arambag) বাঁকুড়া (Bankura) রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক।

পান্ডুয়াতেও অবরোধ করে বামেদের। নেতৃত্বে স্থানীয় সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেন। আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কোন্নগরে (Konnogar) বাটার মোড়ে জিটি রোড অবরোধ করে দেন বামফ্রন্টের ছাত্র-যুবরা।

আরও পড়ুন:বনধ উপেক্ষা করায় বেধড়ক মার বাইক আরোহীকে, আক্রান্ত ট্যাক্সি-অটো চালকরাও

কোন্নগরে বামফ্রন্টের পথ অবরোধে দেখা গেল অন্য ছবি। পুলিশ পথ অবরোধ তুলতে গেলে পুলিশকে গোলাপ দিয়ে সৌজন্য দেখালেন বামফ্রন্টের নেতা-কর্মীরা।

তবে, কোন্নগরে অবরোধ চলাকালীন পথচারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ল বাম ছাত্র-যুবরা।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...