Tuesday, May 19, 2026

NRC আসলে এক খেলা, যা খেলছে রাজনৈতিক দলগুলি, বিস্ফোরক মন্তব্য গগৈয়ের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন তাঁর হাত দিয়েই কার্যকর হয়েছিল অসমের জাতীয় নাগরিকপঞ্জি (NRC)। সুপ্রিম কোর্ট থেকে অবসরের পর তিনি এখন রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ও রাজ্যসভা সাংসদ সেই রঞ্জন গগৈ (ranjan gogoi) এবার নিজেই এনআরসি (NRC) বা জাতীয় নাগরিকপঞ্জি সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করলেন। জাতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে রঞ্জন গগৈ বলেন, এনআরসি হচ্ছে এক খেলা (game)। আর এই খেলাটি খেলছে এদেশের রাজনৈতিক দলগুলি। গগৈয়ের মন্তব্য, নিজেদের স্বার্থের কথা মাথায় রেখেই এই খেলাটি খেলে চলেছে রাজনৈতিক দলগুলি।

কেন্দ্রের সমালোচনা করে গগৈ বলেন, বর্তমান সরকার তাদের স্বার্থেই এই বিলটি সংসদে পাশ করিয়েছে। কিন্তু এই বিলটি আমার রাজ্য অসমের মানুষদের কাছে বড়ই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি আরও বলেন, অসমে একটি বই রয়েছে ‘গেম কলড এনআরসি’। এটি প্রকৃতই রাজনীতিকদের একটি খেলা। একদল যখন বলছে শরণার্থীদের আমরা আশ্রয় দেব, অন্যদল তখন শরণার্থীদের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করছে। গগৈ এমনও মন্তব্য করেন, আজ আমরা ভয়ের পরিবেশের মধ্যে বেঁচে আছি।প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এনআরসি বক্তৃতা প্রসঙ্গে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের পরেই এনআরসি বাস্তবায়িত করা হবে।

আরও পড়ুন-আজ রাজ্য সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, খুলে গেল স্কুল

Advt

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...