Tuesday, June 9, 2026

আজ রাজ্য সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, খুলে গেল স্কুল

Date:

Share post:

বাম(Left) ছাত্র-যুবদের (Student Youth) নবান্ন (Nabanna) অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বৃহস্পতিবার। আর শুক্রবার আজ, শুক্রবার ১২ ঘন্টার বনধ (Strike) ডেকেছে বাম ও সহযোগী দলগুলি। তবে নবান্নের শীর্ষকর্তারা জানিয়ে দেন, অন্য ধর্মঘটের মতোই কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাধারণত করোনা (Corona) পরিস্থিতি শুরু হওয়ার পর প্রতি শুক্রবার স্যানিটাইজেশন হওয়ার কারণে নবান্ন বন্ধ থাকে। কিন্তু বামেরা ধর্মঘট ডাকার ফলে আজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য কর্মীদের হাজিরা (Attendance) যে বাধ্যতামূলক তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে নবান্ন-এর তরফে।

আরও পড়ুন:‘শাহ নন্দীগ্রাম থেকে ভোটে লড়ুন, জিতলে মন্ত্রী করবো’ ,চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

তবে শুধু নবান্ন নয়, রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ১০০ শতাংশ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। জনজীবন স্বাভাবিক। দীর্ঘ ১১ মাস পর করোনা বিধি মেনে আজ থেকে খুলছে রাজ্যের স্কুলগুলি। সকাল থেকে অনেককেই স্কুলমুখী হতে দেখা গিয়েছে।

Advt

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...