Tuesday, May 19, 2026

‘শাহ নন্দীগ্রাম থেকে ভোটে লড়ুন, জিতলে মন্ত্রী করবো’ ,চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

Date:

Share post:

“নন্দীগ্রামে (Nandigram) আমার বিরুদ্ধে লড়ুন উনি। ভোটে জিতলে ওনাকে মন্ত্রী করে দেবো।”

বৃহস্পতিবার কলকাতায় একটি বেসরকারি সংবাদগোষ্ঠীর আলোচনাসভায় এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ‘আশ্বাস’ দিয়েছেন, “ভোটে জিতলে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করে দেব”৷ এদিনের আলোচনাসভায় মমতা জোরালো সুরে দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে রাজ্যে ২২১টির বেশি আসন পাবে তৃণমূল।

ওদিকে ওই একই আলোচনাসভাতে কয়েক ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের জবাব দিয়েছেন অমিত শাহ৷ তিনি বলেছেন, “একজন বাঙালিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন৷ গুজরাতিরা বাংলার ভোটে লড়বেন না৷ আমি নির্বাচিত জনপ্রতিনিধি৷ আমার ভোটে লড়ার প্রয়োজনই নেই”৷

আরও পড়ুন:বামেদের ধর্ঘটের খবর জানেই না ব্যারাকপুর শিল্পাঞ্চল, শহরে যান চলাচল স্বাভাবিক

প্রসঙ্গত, তৃণমূলনেত্রী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমন ঘোষণার পরই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। ওই ঘোষণার দিনই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) কলকাতায় একটি জনসভায় বলেন, “নন্দীগ্রামে দল যাঁকেই প্রার্থী করুক, মুখ্যমন্ত্রীকে ‘হাফ লাখ’ ভোটে হারাতে না পারলে আমি রাজনীতিই ছেড়ে দেব”। এর পর প্রতিদিনই কোনও না কোনও সভায় এই আক্রমণ করে চলেছেন শুভেন্দু। পুরুলিয়ায় শুভেন্দু একথাও বলেছেন, ‘‘কোনও বিখ্যাত প্রার্থীর দরকার নেই, নন্দীগ্রামে মমতাকে হারাতে ধর্ষিতা রমণী রাধারানি আড়িই যথেষ্ট।’’
বৃহস্পতিবার রাজ্য সফরে এসে মমতার ওই ইচ্ছাকে কটাক্ষ করেন অমিত শাহ৷ শাহ বলেন, “লোকসভা ভোটের আগে, ২০১৮ সালে আমি বলেছিলাম পশ্চিমবঙ্গে বিজেপি (BJP) ২০টি আসন পাবে। তখন মমতাদিদি বলেছিলেন আন্ডা পাবে। লোকসভা নির্বাচনে বাংলার মানুষ আমাদের ১৮টা আসন দিয়েছেন। এখন উনি আসন খুঁজছেন। একটা আসনে দাঁড়ানোর সাহস নেই ২টো আসনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন”।
রাজনৈতিক মহল এদিন মমতার এই চ্যালেঞ্জ শাহের মন্তব্যের পালটা বলেই মনে করছে৷ যদিও এদেশের নির্বাচন বিধিতে বলা আছে, কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে প্রার্থীকে সেই রাজ্যের ভোটার হওয়া বাধ্যতামূলক।

Advt

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...