Tuesday, May 19, 2026

বামেদের ধর্ঘটের খবর জানেই না ব্যারাকপুর শিল্পাঞ্চল, শহরে যান চলাচল স্বাভাবিক

Date:

Share post:

ছাত্র-যুবদের নবান্ন অভিযানে (Nabanna Aaijan) পুলিশের (Police) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আজ, শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধ (Strike) ডেকেছে বামেরা (Left)। সমর্থন করেছে কংগ্রেস (Congress)। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়েছে হরতাল। সবার জন্য শিক্ষা, নতুন শিল্প ও চাকরির দাবিতে ১০টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

যদিও আজ সকালে ব্যরাকপুর শিল্পাঞ্চলের (Barrackpore industrial area) ছবিটা আর পাঁচটা দিনের মতোই। এই এলাকার বিভিন্ন জুটমিলে শ্রমিকদের হাজিরা অন্যান্য দিনের মতোই। হরতালেও বিষয়ে শ্রমিকদের বক্তব্য, তাঁরা জানেনই না আজ বনধ। এখনও পর্যন্ত বনধের তেমন কোনও প্রভাব পড়েনি। কোথাও অপ্রীতিকর কোনও ঘটনার ছবি এখনও ধরা পড়েনি।

অন্যদিকে, এখন পর্যন্ত মোটের উপর ট্রেন চলাচল স্বাভাবিক আছে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায়। শহরতলী থেকে শহরে আসার ট্রেনকে কোনওভাবে আটকায়নি ধর্মঘটীরা।

দক্ষিণ কলকাতার যাদবপুর, রাসবিহারি, হাজরা, গরিয়াহাট, টালিগঞ্জ থেকে স্বাভাবিক ছন্দেই বাস, ট্যাক্সি, অটো চলাচল করছে। অন্যান্য কাজের দিনের ছবি ধরা পড়ছে সকাল থেকে। বিভিন্ন এলাকায় দোকানপাটও ধীরে ধীরে খোলা শুরু হয়েছে।

উত্তর কলকাতা শ্যামবাজার, কলেজ স্ট্রিট, উল্টোডাঙ্গা কিংবা মধ্য কলকাতার ধর্মতলা, পার্কস্ট্রিট চত্বরেও স্বাভাবিক যান চলাচল। মানুষ সকাল থেকেই রাস্তায় বেরিয়েছে।

আরও পড়ুন:দেশ চালাচ্ছেন চারজন, হাম দো-হামারে দো!”, সংসদে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা দেখানো হচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে, জোর করে বনধ পালানোর চেষ্টা করলে প্রশাসনের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা জানিয়েছেন, বনধ শহরজুড়ে ৩ হাজার পুলিশ মোতায়েন করা হবে।

Advt

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...