Saturday, June 13, 2026

স্যানিটাইজার টানেল-থার্মাল গান, কোভিড বিধি মেনে রাজ্যজুড়ে শুরু স্কুলের পঠন-পাঠন

Date:

Share post:

করোনা (Corona) মহামারির (Pandemic) জন্য বিশ্বজুড়ে শুরু হয়েছিল অচলাবস্থা। লকডাউনের (Lockdown) জেরে বন্ধ হয়েছিল স্কুলের (School) পঠন-পাঠন। ব্যাতিক্রমী ছিল না এ রাজ্য। তবে মহামারির আতঙ্ক কাটিয়ে নিউ নরমালে (New Normal) স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। কিন্তু ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি না নিয়ে বন্ধ রাখা হয় রাজ্যের স্কুলগুলি। আজ, দীর্ঘ প্রায় ১১ মাস পরে করোনা বিধি মেনে সেই স্কুলও খুলে গেল।

তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার অনুমতি দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর শুক্রবার সকাল থেকেই জেলা থেকে শহর পুরোদমে স্কুলের পঠন পাঠন শুরু হয়ে যায়। পড়ুয়াদেরও প্রবল উৎসাহে স্কুলমুখী হতে দেখা যায়। ক্লাসও শুরু হয়েছে। বিভিন্ন স্কুলে কোভিড প্রটোকল মেনে স্যানিটাইজার টানেল করা হয়েছে।থার্মাল গান দিয়ে পড়ুয়াদের শরীরের তাপমাত্রা মেপেই স্কুলে ঢোকার ছাড়পত্র দেওয়া হচ্ছে।

অন্যদিকে, আজ আবার চলছে বাম-কংগ্রেসের ডাকা বাংলা বনধ। তাই এতদিন পরে হলেও স্কুলগুলি চালু করা নিয়ে গতকাল থেকেই ধন্দ্বে ছিলেন অভিভাবকেরা। কিন্তু সময় যেতেই দেখা গেল অধিকাংশেরই বেশি স্কুলে শুরু হয়ে গেল। জানা যাচ্ছে, অনেক জায়গাতেই এসএফআই-য়ের তরফ থেকে পড়ুয়াদের আজ স্কুলে না যেতে অনুরোধ জানানো হয়। তাদের দাবি, সেই অনুরোধ মেনে কেউ কেউ ফিরে গিয়েছে। অন্যদিকে, এতদিন পর বন্ধুদের সঙ্গে একসঙ্গে ক্লাস করায় পড়ুয়াদের মধ্যে আজ খুশির হাওয়া।

আরও পড়ুন-কোন্নগরে পুলিশকে গোলাপ দিলেন ধর্মঘট সমর্থনকারীরা

 

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...