Saturday, March 14, 2026

নাটকীয়ভাবে রাজ্যসভার অধিবেশনে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন দীনেশ ত্রিবেদী

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস ছাড়লেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার নাটকীয়ভাবে রাজ্যসভার অধিবেশন চলাকালীন সাংসদ পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করে তিনি বলেন, অন্তরাত্মার ডাকে তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দিলাম। তাঁর কথায় দমবন্ধ হয়ে আসছিল। উপায় ছিল না। বিজেপি সূত্রে খবর, সপ্তাহ দুয়েকের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দেবেন।

বেশ কয়েক দিন থেকেই প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বেসুরো সুরে বাজছিলেন। এদিন পদত্যাগ করতে তিনি রাজ্যসভার অধিবেশনকেই বেছে নেন। বলেন, যখন রেলমন্ত্রী ছিলাম, তখন থেকেই আমার মনের মধ্যে এই প্রশ্ন জেগেছিল। স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কাজ করতে পারছিলাম না। হিংসা ছড়াচ্ছে। গণতন্ত্র ভূলুন্ঠিত। তাই এবার পদত্যাগ করে মানুষের কাছে গিয়ে দাঁড়াব। তাঁদের হয়ে কাজ করব। দীনেশের পদত্যাগে ক্ষোভ চেপে রাখেননি সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ভোটের আগে তিনি এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বাসঘাতকতা করলেন।

দীনেশের পদত্যাগে উৎসাহিত বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ওই দলে কেউ থাকবে না। এক এক করে সকলে ছেড়ে দিচ্ছে। ভোটের পর দলটাই থাকবে না। লক্ষ্যণীয় হলো বারাকপুরে দীনেশের অন্যতম বিরোধী অর্জুন সিংও তাঁর পদত্যাগকে স্বাগত জানিয়েছেন।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...