Sunday, May 17, 2026

রোজভ্যালি কাণ্ডে অবশেষে সাজা ঘোষণা, ৭ বছরের কারাদণ্ড অরুণ মুখোপাধ্যায়ের

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডের প্রথম সাজা। সংস্থার এক আধিকারিক অরুণ মুখোপাধ্যায়কে সাত বছরের জন্য কারাবাসের আদেশ দিল নগর দায়রা আদালত। ৭ বছরের কারাবাসের পাশাপাশি আড়াই লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জরিমানা না দেওয়া হলে ভোগ করতে হবে অতিরিক্ত ৬ মাসের কারাবাস।

রোজভ্যালি সংস্থার নামে থাকা একাধিক মামলার মধ্যে এই প্রথম একটিতে সাজা ঘোষণা করা হল। শেয়ার ডিবেঞ্চার সংক্রান্ত একটি মামলায় সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এ পর্যন্ত। প্রায় ১৩ কোটি টাকা আর্থিক তছরূপের মামলার তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তদন্তকারী সংস্থার দেওয়া চার্জশীটে ছিল এই ন’জনেরই নাম। যার মধ্যে অন্যতম অভিযুক্ত সংস্থার আধিকারিক অরুণ মুখোপাধ্যায় কেলেঙ্কারির দায় নিজে স্বীকার করে নিয়েছেন। ফলে তাকেই শাস্তি শোনাল আদালত। ৭ বছর থাকতে হবে হাজতবাসে। যদিও ইতিমধ্যে ৪ বছর তিনি গারদের ওপারে কাটিয়ে ফেলেছেন। বাকি রইল আরও ৩ বছরের সময়কাল।

অন্যদিকে জোর কদমে তদন্ত চালিয়েছে ইডি এবং সিবিআই। মাসের শুরুতেই গ্রেফতার করা হয়েছিল রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী তথা সংস্থার অন্যতম শীর্ষ কর্তা শুভ্রা কুণ্ডুকে। তাকে জেরা করে সংস্থা সম্পর্কে আরও তথ্য তদন্তকারী জানতে পেরেছেন বলে খবর। উঠে এসেছে সংস্থার এক ডিরেক্টর হাকিবুল রহমানের নাম। প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে হাকিবুলের সাউথ সিটির বাসস্থানে হানা দিয়েছিল তদন্তকারী দল। সেখান থেকে টাকা-পয়সার লেনদেন সম্পর্কিত কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বলে খবর।

Advt

Related articles

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...