Saturday, May 16, 2026

তৃণমূলের মঞ্চে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা, শীর্ষ নেতৃত্বের সামনে বিক্ষোভ কর্মী-সমর্থকদের

Date:

Share post:

দলের বিরুদ্ধে সরব হয়ে একাধিক কর্মী সমর্থক সহ তৃণমূল ছেড়ে বিজেপিতে(BJP) যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। দলত্যাগী এহেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা কেন তৃণমূলের(TMC) মঞ্চে থাকবে? এই প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়লেন দলের কর্মী সমর্থকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে পটাশপুরে। এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার পটাশপুরে তৃণমূলের জনসভায় উপস্থিত ছিলেন সৌমেন মহাপাত্র দেবাংশু ভট্টাচার্য মত শীর্ষ নেতৃত্বরা। এই মঞ্চে দেখা যায় শুভেন্দু ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতা অপরেশ সাঁতরাকে(Aparesh satra)। দলের মঞ্চে ওই নেতাকে দেখা যেতে হবে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় মঞ্চে উপস্থিত নেতৃত্বদের।

আরও পড়ুন:প্রতিবাদের অধিকার থাকলেই যত্রতত্র যখন তখন করা যায় না: সুপ্রিম কোর্ট

তৃণমূল সূত্রের খবর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল থেকে পদত্যাগ করেছিলেন আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অপরেশ সাঁতরা। যদিও পরে তিনি তৃণমূলে ফিরে আসেন। এরপর শুক্রবার পটাশপুর দু’নম্বর ব্লকে তৃণমূলের এই জনসভায় অপরেশ সাঁতারাকে মঞ্চে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় দলকে।

Advt

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...