Tuesday, March 17, 2026

রোজভ্যালি কেলেঙ্কারিতে ইস্টবেঙ্গলকে নোটিশ সিবিআই’র

Date:

Share post:

নির্বাচনের আবহে রাজ্যে জোর কদমে চলছে রোজভ্যালি (Rose Valley) কেলেঙ্কারির তদন্ত। গতকালই এই সংস্থার বিরুদ্ধে চলা একাধিক মামলার একটিতে দোষী সাব্যস্ত হয়েছেন এক আধিকারিক। আজ, শনিবার এই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে চলা মামলায় নাম জড়াল ইস্টবেঙ্গল (East Bengal) কর্তা তথা হিসেবরক্ষক দেবদাস সমাজদারের। কলকাতার (Kolkata) এই শতাব্দী প্রাচীন ক্লাবের নামে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর নোটিশ।

জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর প্রথববার লাল-হলুদ ক্লাবে আসে সিবিআই-এর একটি নোটিশ। সেখানে জানতে চাওয়া হয়েছিল ক্লাবের সঙ্গে উক্ত সংস্থার যোগসূত্র সম্পর্কে। যদিও সেই চিঠির প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ক্লাবের পক্ষ থেকে। তদন্তকারী সংস্থার চিঠির উত্তর না দেওয়ায় এবার চাপে পড়ল ইস্টবেঙ্গল।

জানুয়ারির ৫ তারিখে দেওয়া দ্বিতীয় চিঠিতে সতর্ক করে দেওয়ার সুরে বলা হয়েছিল, আগামী ৭ জানুয়ারির মধ্যে উত্তর না দেওয়া হলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে৷ ৫ তারিখের এই চিঠিতে ক্লাবের প্রতিক্রিয়া জানতে চাওয়ার পাশাপাশি হিসাবনিকাশ সংক্রান্ত কাগজপত্রের ব্যাপারেও জানতে চাওয়া হয়েছিল। জানা যাচ্ছে, রোজভ্যালি এবং ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে যোগসূত্র স্থাপনকারী ব্যক্তির খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। গুঞ্জন, এই ‘লিঙ্কম্যান’এর ভূমিকায় জড়িত থাকতে পারেন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকারের নাম।

উল্লেখ্য, গতকাল শোনানো হয়েছিল রোজভ্যালি কাণ্ডের প্রথম সাজা। সংস্থার এক আধিকারিক অরুণ মুখোপাধ্যায়কে সাত বছরের জন্য কারাবাসের আদেশ দিয়েছিল নগর দায়রা আদালত। ৭ বছরের কারাবাসের পাশাপাশি আড়াই লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জরিমানা না দেওয়া হলে ভোগ করতে হবে অতিরিক্ত ৬ মাসের কারাবাস।

আরও পড়ুন: এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব : চ্যালেঞ্জ ছুড়ে মন্তব্য অভিষেকের

  • Advt

spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...