Thursday, May 14, 2026

কৃষি আইনের বিরুদ্ধে এবার সরব বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম

Date:

Share post:

নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সর্বদা সংবাদ শিরোনামে থাকেন বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম স্বামী(Subramanian Swamy)। তাঁর আক্রমণের হাত থেকে রেহাই পায় না নিজের দল বিজেপিও(BJP)। একাধিকবার নিজের সরকারের কড়া নিন্দায় সরব হতে দেখা গিয়েছে এই বর্ষীয়ান বিজেপি সংসদ। সেই ধারা অব্যাহত রেখে এবার সাম্প্রতিক কৃষি আইনের(Farm Law) বিরুদ্ধে নিজের সরকারের বিরুদ্ধে সরব হলেন সুব্রহ্মণিয়াম স্বামী।

সম্প্রতি কৃষি আইনের বিরুদ্ধে সরকারের ওপর চাপ বাড়িয়ে আরএসএসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যাদের জন্য এই আইন সেই কৃষকরাই যদি বিরুদ্ধে থাকেন তবে আইন তৈরির প্রয়োজনীয়তা কি ছিল? স্বাভাবিকভাবেই আরএসএসের এহেন বক্তব্যে চাপে পড়েছে বিজেপি সরকার। এরই মাঝে কেন্দ্রীয় সরকারের কড়া নিন্দা করে শনিবার এক টুইট করেন সুব্রহ্মণিয়াম স্বামী। যেখানে তিনি লেখেন, ‘কৃষক আন্দোলন শীঘ্রই একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হতে পারে। মানবাধিকার গোষ্ঠীগুলি আন্তর্জাতিক শ্রম সংস্থা ও রাষ্ট্র সংঘের কাছে যাওয়ার কথা ভাবছে৷ যেখানে ভারতও সদস্য৷ যেখানে এই বিষয়টি উঠতে পারে। লেবার স্ট্যান্ডার্ডের চেয়ারম্যান হিসেবে আমি ১৯৯৯ সালে সরকারের জন্য তিন খণ্ডের একটি প্রতিবেদন তৈরি করেছি।’

আরও পড়ুন:‘বাঁচতে চাই’, সাহায্য চেয়ে কাতর আর্তি মারণ রোগে আক্রান্ত হতদরিদ্র আব্দুলের

নয়াকৃষি আইনকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। লক্ষ লক্ষ কৃষক ভিড় জমিয়েছেন দিল্লি সীমান্তে। কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল। ঘরের অন্দরেও অসন্তোষ ছড়াচ্ছে ক্রমশ। এহেন পরিস্থিতিতে কৃষি আইনকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাপে ভারত সরকার।

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...