Sunday, February 22, 2026

‘খেলা হবে তো, ধোলাই হবে’ তৃণমূলকে তীব্র আক্রমণ রাহুল সিনহার

Date:

Share post:

‘খেলা হবে তো, ধোলাই হবে৷ খেলা হবে খেলা হবে বলা মানে গণতান্ত্রিক অধিকার হরনের চেষ্টা হবে৷ তবে খেলার প্লেয়ার নেই। যারা বড় বড় কথা বলছেন তারা কতক্ষণ আছেন দলে তা নিয়ে ভাবতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে তৃণমূল কংগ্রেস আর কে তৃণমূল কংগ্রেসের মধ্যে তা বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী।’ কোচবিহারে রবিবার এভাবেই তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানালেন বিজেপি নেতা রাহুল সিনহা।

আরও পড়ুন-ব্যাঙ্কিং সমস্যার সমাধান বেসরকারিকরণ নয়, সরব প্রাক্তন RBI গভর্নর

বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে রাহুল বলেন, “তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবেন তাই নিয়ে ভাবছেন এদিকে বিজেপির প্রতিটি কেন্দ্রে প্রায় দশ থেকে পনেরো জন দাবিদার।’ যদিও প্রার্থী নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন রাহুল সিনহা। তিনি এদিন বলেন, কোনো কেন্দ্রে যিনি প্রার্থী হবেন তার গ্রহণযোগ্যতা ও জেতার ক্ষমতা আছে কিনা দুটি দিকই দেখা হবে৷ এছাড়াও রাজপ্রাসাদে কেন্দ্রের সাংস্কৃতিক মহোৎসবে গ্রেটারদের আন্দোলন প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, ‘বংশীবদন বর্মন তৃণমূল কংগ্রেসের হয়ে খেলছেন। তাই বংশীবদন বাবুদের আবেদন তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত হবেন না৷’ রাহুল সিনহার পরামর্শ, সমাজের জন্য সঠিক ভাবে আন্দোলন করুন। কোচবিহারের কামাক্ষাগুড়ি হয়ে আজ আলিপুরদুয়ার যায় পরিবর্তন যাত্রার রথ। কোচবিহারে পরিবর্তন যাত্রা কর্মসূচীতে ১১ ফেব্রুয়ারি থেকে ছিলেন রাহুল সিনহা। কোচবিহার থেকে আজ তিনি রওনা হন আলিপুরদুয়ারের বাবুরহাটের সভার জন্য।

Advt

spot_img

Related articles

দেশজুড়ে নাশকতার ছক! বাংলা-তামিলনাড়ু থেকে ৮ জঙ্গি গ্রেফতার পুলিশের 

বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু (West Bengal and Tamilnadu) থেকে ৮...

সোম থেকে SIR নিষ্পত্তিতে ৯৫ বিচারক, বিধানসভা ভিত্তিক আধিকারিক: রবিতেই প্রশিক্ষণ

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু কলকাতা হাই কোর্টের তৎপরতা। অল্প সময়ে কীভাবে প্রায় ৫০ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার...

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike...

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...