Friday, April 10, 2026

বিজেপি ছেড়ে তৃণমূলে দুই নেতা, মুকুল-শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দীপকের

Date:

Share post:

বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক। শাসকদল ছেড়ে বিরোধী শিবির বিশেষ করে বিজেপিতে (Bjp ) নাম লেখানো যেমন অব্যাহত, তেমনই বিরোধীদের থেকেও অনেকেই আসছেন তৃণমূলে (Tmc)। রবিবার, তৃণমূল ভবনে দলে যোগ দেন বিজেপি এসসি (Sc) মোর্চার প্রাক্তন রাজ্য সহসভাপতি দীপককুমার রায় (Dipakkumar Ray) ও এসসি Sc মোর্চার প্রাক্তন নেতা সুব্রত রায় (Subrata Ray) যোগ দিলেন তৃণমূল (Tmc) কংগ্রেসে।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattopadhyay) উপস্থিতিতে তাঁরা দলে যোগ দেন। পার্থ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) লড়াইকে মজবুত করতে এবং উন্নয়নমূলক কাজে যোগ দিতেই তাঁরা শাসকদলের এলেন।

আরও পড়ুন-১৮ কোটি টাকার মাদক সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ

দীপককুমার রায়, তৃণমূলে যোগ দিয়েই বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy) এবং শুভেন্দু অধিকারীর ( Shubhendu Adhikari) বিরুদ্ধে সোচ্চার হন। তিনি অভিযোগ করেন, তৃণমূলে থাকা অবস্থায় দল বিরোধী কাজে যুক্ত ছিলেন মুকুল রায় এবং টাকার বিনিময় অনেককে পদ দিয়েছেন। সেটা নজরে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই কারণেই বিজেপিতে গিয়ে মুকুল রায় এখন তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরব হয়েছেন। একসঙ্গে দীপক রায় অভিযোগ করেন, পরিবহনমন্ত্রী থাকাকালীন বালি পাচারে মদত দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁদেরই এখন বিজেপি দলে নিয়েছে। সে কারণেই বিজেপিতে আর থাকতে চাননি দীপক।

বিজেপির সাম্প্রদায়িক এবং বিভেদমূলক রাজনীতির চাপে অনেক নেতাই গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুলে চলে আসবেন বলে আশা প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়।

Advt

 

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...