Wednesday, June 24, 2026

ফের লকডাউন! করোনার নতুন স্ট্রেন মিলতেই আতঙ্কে নিউজিল্যান্ড

Date:

Share post:

বিশ্বজুড়ে যখন করোনার দাপট চলছে তখন গোটা দেশকে অতিমারির গ্রাস থেকে সম্পূর্ণ মুক্ত করে নজির তৈরি করেছিল নিউজিল্যান্ড। দেশকে প্রথম করোনামুক্ত হিসেবে ঘোষণা করছিল তারা। বিশ্বের প্রতিটি দেশ থেকে প্রশংসাও কুড়িয়ে ছিল নিউজিল্যান্ড । কিন্তু সেখানেই মিলল করোনার নতুন স্ট্রেন। আর তারপর থেকেই কপালে ভাঁজ পড়েছে দেশের চিকিৎসক থেকে গবেষকদের। নতুন এই স্ট্রেন না ছড়ানোর উপায় হিসেবে লকডাউনকেই বেছে নিয়েছে তারা।

গোটা বিশ্ব এখনও কাবু করতে পারেনি করোনাকে। করোনা ভাইরাসের সন্মুখীন হয়েছে কমবেশি সব দেশই। কিন্তু সম্পূর্ণ করোনা মুক্ত করে নিউজিল্যান্ড সবার কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিউজিল্যান্ডের প্রশংসাতেও মুখর হয়েছিল গোটা বিশ্ব। কিন্তু এবার সেই নিউজিল্যান্ডেই মিলল করোনা ভাইরাসের প্রাণঘাতী স্ট্রেন। এরপর থেকেই দেশে চাঞ্চল্য ছড়িয়েছে । উদ্বেগে দেশবাসী। কীভাবে এই স্ট্রেন এল, নয়া স্ট্রেন কতটা ছড়িয়েছে এবং এই স্ট্রেন কী আদও ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা যাবে এনিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, “গোটা দেশকে কড়া নিষেধাজ্ঞার মধ্যে রাখা হবে। করোনার মহামারীর বিপদ দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাইনা অকল্যান্ড ছাড়া আর অন্য কোনও শহরে লকডাউন লাগু হোক।”
জানা গেছে, অকল্যান্ড নিউজিল্যান্ডের সবথেকে বড় শহর। সেখানেই তিনদিনের জন্য লকডাউনের ঘোষণা করা হয়েছে। এই লকডাউন রবিবার মধ্যরাত থেকে লাগু হবে। করোনার নয়া স্ট্রেন মিলতেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে বৈঠক করার পর এই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন বলেন, “আমাদের ততদিন সতর্ক থাকতে হবে, যতদিন না শহরে নতুন করে মেলা করোনা ভাইরাসের সম্পূর্ণ তথ্য সামনে আসছে।”


Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...