Sunday, April 26, 2026

সমবায় ব্যাঙ্কের সংযুক্তিকরণের রাস্তায় হাঁটতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

সমবায় ব্যাঙ্ক নিয়ে দেশজুড়ে অভিযোগের পাহাড়। এবার তার সমাধানে এগিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক । এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ওই কমিটি তিন মাসের মধ্যে  সুপারিশ পেশ করবে। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতোই প্রয়োজন হলে সমবায় ব্যাঙ্কের সংযুক্তিকরণের রাস্তায় হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক। আপাতত আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভিন্ন সময়ে ব্যাঙ্কের আর্থিক সঙ্কটের জেরে বহু গ্রাহকের চরম লোকসান হয়েছে। ওই ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবায় ব্যাঙ্কের দেউলিয়া হওয়ার সংবাদ এসেছে।

এই পরিস্থিতিতে গত বছরই রিজার্ভ ব্যাঙ্ক আ‌ইন সংশোধন করে সমবায় ব্যাঙ্ককে নিজেদের নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। আট সদস্য বিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর এন এস বিশ্বনাথনকে।
সমবায় ব্যাঙ্ক ব্যবস্থাকে যাতে আরও সম্প্রসারিত করা যায় ব্যবসায়িকভাবে সেরকমই একটি রোডম্যাপ গঠন করার জন্য এই কমিটিকে বলা হয়েছে। গ্রাহকদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত রেখে কীভাবে নিছক ক্ষুদ্র সেক্টরের মধ্যে থেকে বেরিয়ে সমবায় ব্যাঙ্ক অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মতোই বাণিজ্যিকভাবেও পরিধি বাড়াতে পারে সেই ল‌ক্ষ্য নিয়েই পরিকল্পনা করা হচ্ছে। কমিটিকে বলা হয়েছে, সমবায় ব্যাঙ্ককে কেন্দ্র করে ক্ষমতাকে কুক্ষিগত করার প্রবণতা বন্ধ করতে হবে। গ্রাহকদের আমানত সুরক্ষিত রাখার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...