Saturday, April 18, 2026

করোনায় মৃত সাংবাদিকদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে সরকার

Date:

Share post:

ভয়াবহ করোনা পরিস্থিতিতেও(padana situation) জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে গিয়েছে দেশের সংবাদ মাধ্যম। মারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের(Journalist) পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। সম্প্রতি সাংবাদিক কল্যাণ সমিতির এই সংক্রান্ত এক প্রস্তাবে অনুমোদন দিয়েছে পিআইবি(PIB)। যেখানে সমিতির তরফে দাবি করা হয়েছিল মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৩৯ সাংবাদিককে আর্থিক সাহায্য করা হোক। এরপর তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব অমিত খেরের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে সাংবাদিক কল্যাণ সমিতি পরই সিদ্ধান্ত নেওয়া হয় মৃতদের পরিবার কিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে সরকারের তরফে।

আরও পড়ুন:পারিবারিক সমস্যা তুলে কেন দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে? শোভন–বৈশাখীকে প্রশ্ন বিজেপির

সম্প্রতি কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিক কল্যাণ সমিতিকে দেড় কোটি টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তরফে। এবং এই সাহায্য পাবে করোনায় মৃত্যু হওয়া দেশের যেকোনও প্রান্তের সাংবাদিক। পাশাপাশি এই বৈঠকে সাংবাদিকদের তরফে সন্তোষ ঠাকুর(Santosh Thakur) সরকারের কাছে আবেদন করেন দেশের সকল সাংবাদিকদের জন্য স্বাস্থ্য এবং জীবন বীমা সংক্রান্ত প্রকল্প চালু করার জন্য। পাশাপাশি সাংবাদিকদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে এই বৈঠকে।

Advt

 

Related articles

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...