Thursday, June 25, 2026

দিলীপের চা-চক্রে লাকি ড্র, তীব্র কটাক্ষ কুণালের

Date:

Share post:

বিজেপির চা-চক্রে পুরস্কারের টোপ। বুধবার, এই চিত্র দেখা গেল যোধপুর পার্কে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) চা-চক্রে কুপন বিলি করা হয়। তারপর লাকি ড্রয়ের (Luckydraw) মাধ্যমে বিজেতাদের বেছে নিয়ে দেওয়া হল পুরস্কার। বিজেপির (Bjp) প্রতীক দেওয়া একটি বাক্সে রয়েছে বাল্ব; সেটাই পুরস্কার।

বিজেপির এই লাকি ড্র-কে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, চা-চক্রে ভিড় হচ্ছে না, তাই লাকি ড্রয়ের টোপ দিয়ে লোক ডেকে আনা হচ্ছে। “এটা একটা সার্কাস পার্টি। শীতকালে এই সার্কাস চলছে”।

আর যাঁরা পুরস্কার পেলেন, তাঁরা কী বলছেন? একজন পুরস্কার বিজেতা বলেন, “এসেছিলাম দিলীপ ঘোষের বক্তব্য শুনব বলে, হাতে পেলাম বাল্ব”।

তবে, যাঁর চা-চক্রকে কেন্দ্র করে এই লাকি ড্র-এর ব্যবস্থা, সেই দিলীপ ঘোষের এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...