Thursday, June 25, 2026

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি

Date:

Share post:

ফের দুর্ঘটনা (Accident) মা উড়ালপুলে (Maa Flyover)। এই নিয়ে চলতি মাসে চারবার দুর্ঘটনা ঘটলো এই উড়ালপুলে। আজ, বুধবার কাকভোরে আবারও দুর্ঘটনা মা উড়ালপুলে। তবে এবার অল্পের জন্য রক্ষা পেলেন চালক-সহ দু’জন। জানা গিয়েছে, এদিন ভোর ৫.১৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে উড়ালপুলের পরমা আইল্যান্ডগামী লেনে (Parama Island Lane) পার্ক সার্কাসের (Park Circus) দিক থেকে আসা একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তায় আড়াআড়িভাবে উল্টে যায়। এর জেরে আহত হন চালক সহ ২ জন।

দুর্ঘটনার জেরে ঘণ্টাখানেকের জন্য বন্ধ ছিল ওই লেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কড়েয়া থানার পুলিশ (Koreya PS)। জখমদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কুয়াশা ও বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...