Friday, June 26, 2026

জনসংযোগই ‘হাতিয়ার’, ‘দিদির দূত’এর প্রচার করে কী বললেন মিমি-নুসরত?

Date:

Share post:

আর মাত্র কয়েকদিন বাকি বিধানসভা নির্বাচনের, তার আগেই মূলত সব পক্ষই জনসংযোগকে হাতিয়ার করতে চাইছে। একে অপরকে টেক্কা দিতে আনছে নতুন নতুন পরিকল্পনা। এখন মানুষের দুয়ারে পৌঁছে যেতে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল মাধ্যমও। তাই এবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পৌঁছে যেতে ‘দিদির দূত’ (Didir Doot) নামের অ্যাপ প্রকাশ্যে এনেছে ঘাসফুল শিবির। এর আগে ‘দিদিকে বলো’ ব্যাপকভাবে সাফল্য পেয়েছিল। এবার ‘দিদির দূত’এর প্রচার করলেন দুই টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

আরও পড়ুন-ফিরলেন ‘মূলস্রোতে’! ভোটের মুখে তৃণমূলের জাতীয় মুখপাত্রের গুরুত্বপূর্ণ পদে জিতেন্দ্র তিওয়ারি

মিমি ও নুসরত দু’জনেই সোশাল মিডিয়ায় তাঁদের ভিডিও পোস্ট করেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব রকম সমস্যার কথা তুলে ধরার জন্য ‘দিদির দূত’ অ্যাপ ব্যবহারের কথা তুলে ধরেছেন তাঁরা। তাঁরা আরও বলেন, লাইভ স্ট্রিমিং বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনায়াসে সরাসরি জননেত্রীর কাছে পৌঁছনো যাবে। স্বপ্নের বাংলা গড়ে তুলতে দিদির পাশে থাকারও বার্তা দিয়েছেন বসিরহাট ও যাদবপুরের সাংসদ ।

Advt

ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল ‘দিদির দূত’ অ্যাপটি। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন। মূলত জনসংযোগের উদ্দেশে চালু করা হয়েছে এই অ্যাপ।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...