Wednesday, June 24, 2026

টিকিটের আশ্বাস পেয়েই আজ অমিত সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা হিরণ

Date:

Share post:

আগেই বেসুরো হয়েছিলেন। বিষয়টি আন্দাজও করা যাচ্ছিল। এবার সরাসরি গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন টলিউড (Tollywood) অভিনেতা (Actor) হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ (Kakdwip) অমিত শাহের (Amit Sahi) সভায় (Rally) বিজেপিতে (BJP) যোগদান করবেন হিরণ।

তবে রাজনীতিতে নতুন নয় হিরণ। শাসক দলের পক্ষেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল এই অভিনেতার। ভোটের প্রচার থেকে শুরু করে অনুষ্ঠান মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গিয়েছে হিরণকে। এবার ভোটের আগে দলবদল। অমিত শাহের হাত থেকেই বিজেপির পতাকা তুলে নেবেন তিনি।

বিজেপির মঞ্চে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে হিরণ নিজেকে সাধারণ ঘরের ছেলে হিসেবে ফবি করে জানান, তিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন। রাজনীতি হল সমাজ এবং সিস্টেম পরিবর্তনের বিরাট বড় হাতিয়ার। হাতে ক্ষমতা না থাকলে ক্ষমতার অপপ্রয়োগ আটকানো যায় না।

হিরণের দাবি, ২০১৪ সালে অনেক স্বপ্ন নিয়ে তৃণমূলে দলে যোগ দিয়েছিলেন। কিন্তু বাংলায় কোনও পরিবর্তন হয়নি। তাই তিনি হতাশ। মোদির নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের যজ্ঞে সামিল হতে গেরুয়া শিবিরে যোগদানের সিদ্ধান্ত।

তবে ঘনিষ্ঠ মহলে হিরণ জানিয়েছেন, প্রায় ৭ বছর ঘাসফুল শিবিরে যোগদান করলেও, তিনি ভোটে লড়ার টিকিট পাননি। শুধু ভোটের প্রচারে শাসক দল তাঁকে ব্যবহার করেছে। আর ফুরিয়ে গেলেই ভুলে গেছে। এবার বিজেপিতে গিয়ে তাঁর ভাগ্যের পরিবর্তন হবে বলে মনে করছেন টলি অভিনেতা। ভোটে দাঁড়ানোর টিকিটও জুটে যেতে পারে। পদ্ম শিবির থেকে নাকি তেমনটাই আশ্বাস পেয়েছেন তিনি।

Advt

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...