Monday, April 13, 2026

রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

শীত বিদায় নিচ্ছে বঙ্গবাসীর কাছ থেকে তা বোঝাই যাচ্ছে। একবারে ঠান্ডার আমেজ নেই। গরম পড়া এখন সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে, ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ। সপ্তাহের একদম শেষে বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। হাওয়া অফিসের এক কর্তা জানিয়েছেন, পশ্চিমের কিছু জেলায় আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-নাসার মঙ্গলযানে লালগ্রহে পাড়ি বঙ্গসন্তানদের ‘নাম’

জেলার তাপমাত্রা জানাচ্ছে আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি। বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ১৮.৪ ডিগ্রিতে। ব্যারাকপুরের তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি। বহরমপুরে পারদ নেমেছে ১৮.৬ ডিগ্রিতে। বর্ধমানের তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি। ক্যানিংয়ে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি। কাঁথির পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙের তাপমাত্রা ৬.৮ ডিগ্রিতে। ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ১৯.৪ ডিগ্রিতে। দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১৯.৪ ডিগ্রি। দমদমের তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি। হলদিয়ার তাপমাত্রা ১৯ ডিগ্রি। জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ১৫.৪ ডিগ্রি। কালিম্পঙে ৭.৫ ডিগ্রি। কৃষ্ণনগরের তাপমাত্রা ১৭ ডিগ্রি। মালদহে ১৮.৩ ডিগ্রি। মেদিনীপুরের তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি। পানাগড়ে ১২.২ ডিগ্রি। পুরুলিয়ায় ১৩.১ ডিগ্রি। সল্টলেকে ২০ ডিগ্রি। শিলিগুড়ির তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি। শ্রীনিকেতনে ১৮.২ ডিগ্রি।

Advt

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...