Wednesday, June 3, 2026

প্রদীপের নীচে অন্ধকারের সেরা উদাহরণ গুজরাত, বিজেপিকে কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

ফের বিজেপিকে (BJP) একহাত নিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) আজ, শুক্রবার তৃণমূল (TMC) ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু একাধিক ইস্যুতে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে এনে কড়া সমালোচনা করেন। আজ তাঁর বক্তব্যে বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, কৃষক, পরিযায়ী শ্রমিক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কড়া সুর উঠে আসে।

কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “বেটি বাঁচাও, বেটি পড়াও বিজ্ঞাপনে খরচ ৪০০ কোটি টাকা। আমাদের রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে সরাসরি সুবিধা পাচ্ছেন আমাদের রাজ্যের মা-বোনেরা। স্বাস্থ্যসাথী কার্ড হয় বাংলার বয়োজ্যেষ্ঠ মহিলার নামে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নারী সুরক্ষা ও নারী সম্মানের বিষয়টি স্পষ্ট।”

রাজ্যের স্বাস্থ্যসাথীর প্রকল্পের উদাহরণ টেনে কেন্দ্রের আয়ুষ্মান ভারতকে কার্যত ভাওতা বলে দাবি করেন মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, “আয়ুষ্মান ভারতের থেকে ২ বছর আগে চালু স্বাস্থ্যসাথী। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৪০ শতাংশ টাকা দিতে হয় রাজ্যকে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০০ শতাংশ টাকা দেয় রাজ্য।”

পাশাপাশি তিনি বলেন, “কৃষকদের নিয়ে কথা বলছেন, ঠ্যাঙাড়ে বাহিনী এনেছেন আন্দোলন ভাঙতে। বাংলার কৃষকবন্ধু প্রকল্পে সবাই সাহায্য পায়। মুখে কেন্দ্র বলে, গো-রক্ষার কথা, আসলে ভালবাসে না কৃষকদের। যারা দিল্লি, হরিয়ানার কৃষকদের সঙ্গে দেখা না করে, তারা এ রাজ্যের কৃষকদের নিয়ে কথা বলছে। এটাই প্রহসন”।

এরপরই বিজেপি শাসিত গুজরাতের উদাহরণ টেনে এনে কটাক্ষের সুরে ব্রাত্য বসু বলেন, “গুজরাত মূল বাজেটের ২ শতাংশ মাত্র বরাদ্দ করে শিক্ষাখাতে। গুজরাতে অনেক শিক্ষক পেনশন পান না। সেখান থেকে লোক এসে বাংলার শিক্ষকদের নিয়ে কথা বলছেন। প্রদীপের নীচে অন্ধকারের সেরা উদাহরণ গুজরাত।”

সবশেষে ‘জুয়াড়ি ধনতন্ত্র’-র প্রসঙ্গ টেনে ক্রিকেট নিয়ে দেশজুড়ে বিজেপি রাজনীতি করছে বলেও দাবি করেন ব্রাত্য বসু।

আরও পড়ুন- স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের উপস্থিতিতে ফের করোনার ওষুধ উদ্বোধন বাবা রামদেবের

Advt

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...